রাজধানীতে পৃথক গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬, আশঙ্কাজনক দু’জন

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
০৬ জুন ২০২৬, ১৪:০১আপডেট : ০৬ জুন ২০২৬, ১৪:০১

রাজধানী‌ ঢাকায় পৃথক দুটি গ্যাস লিকেজজনিত বিস্ফোরণের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ জুন) সকালে উত্তরখান ও মিরপুর এলাকায় ঘটে যাওয়া এসব ঘটনায় আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা গুরুতর।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উত্তরখানে একটি বাসার রান্নাঘরে সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হন। তারা হলেন আলী হোসেন, তার স্ত্রী হাসনাহেনা এবং মেয়ে আঁখি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আলী হোসেনের শরীরের প্রায় ১০০ শতাংশ, হাসনাহেনার ৬০ শতাংশ এবং আঁখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

আলী হোসেন ও হাসনাহেনার অপর সন্তান রাতুল হাসান তুষার জানান, চিকিৎসক জানিয়েছেন তার বাবা-মায়ের অবস্থা আশঙ্কাজনক।  

অন্যদিকে, একইদিন ভোররাতে মিরপুরের পাইকপাড়া এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে আরও তিন যুবক আহত হন। প্রাথমিক তথ্য অনুযায়ী, সিগারেট ধরানোর সময় আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণটি ঘটে।

দগ্ধ তিন যুবক হলেন- মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)। চিকিৎসকরা জানান, মিরাজের শরীরের ১৫ শতাংশ, সুজনের ২৪ শতাংশ এবং বিপ্লবের ১০ শতাংশ অংশ দগ্ধ হয়েছে। তাদেরও আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, গ্যাস লিকেজের ঘটনায় দগ্ধ রোগীদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে বাসাবাড়ি ও আবাসিক এলাকায় গ্যাসলাইন এবং সিলিন্ডারের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

/এসএন‌কে/এমএএল/
সম্পর্কিত
তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত
বাড্ডায় খালে কচুরিপানার মধ্যে ভাসছিল যুবকের মরদেহ
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা