যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৬, ২১:২৭আপডেট : ১৮ জুন ২০২৬, ২১:২৭

রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইলে নির্মাণাধীন বহুতল ভবন থেকে নিচে পড়ে মো. ফাহিম মিয়া (২৮) নামের এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল সাড়ে চারটার দিকে এ দূর্ঘটনা ঘটে।

মৃতের সহকর্মী ফরিদ মিয়া জানান, ফাহিম বিকো মাতুয়াইল মোল্লা কদম আলি মসজিদ সংলগ্ন এলাকায় একটি নির্মানাধীন ৮ তলা ভবনের ছাদে ঢালাইয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যান। তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মৃত ফাহিমের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায় বলে জানা গেছে। বর্তমানে যাত্রাবাড়ির মাতুয়াইল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

/এআইবি/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
বাড্ডায় ছুরিকাঘাতে নারীর মৃত্যু 
কুড়িলে সিএনজির ধাক্কায় কলেজছাত্র নিহত
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৫৯
সর্বশেষ খবর
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির
সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির
‘অ্যাডলফ হিটলার’ নামে পিৎজা অর্ডার করায় কলেজছাত্রের কারাদণ্ড
‘অ্যাডলফ হিটলার’ নামে পিৎজা অর্ডার করায় কলেজছাত্রের কারাদণ্ড
দুই লক্ষ টাকার টিকিটে ব্রাজিলের ম্যাচ দেখে খুশি বাংলাদেশের ড্যানিয়েল
দুই লক্ষ টাকার টিকিটে ব্রাজিলের ম্যাচ দেখে খুশি বাংলাদেশের ড্যানিয়েল
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন