স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৬, ১৮:১১আপডেট : ২০ জুন ২০২৬, ০০:৩৭

রাজধানীর মৌচাকে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল ও পল্টন মোড় প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সহ-সভাপতি ডা. জাহেদুল কবির, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর, সহ-সভাপতি সরদার মো. নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক কাজী মোকতার হোসেন, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম সোহেল, যু্গ্ম সম্পাদক আলাউদ্দিন জুয়েল, নাসিমা আক্তার শিমু, সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল খান, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম তপু, এ এস এম শফি মাহমুদ জুয়েল, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, সাহিত্য প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল জোবায়ের বাবু , সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গনি মোস্তফা, কৃষি সম্পাদক আলাউদ্দিন খান, ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি এস এম সায়েম, আব্দুল্লাহ আল মামুন, মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহি, হাসান আলী, দফতর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ প্রমুখ। 

এসময় মহানগরের বিভিন্ন থানার নেতাকর্মীরা যোগ দেন। তারা খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত, গত ৮ জুন রাত ৮টায় মৌচাকের আনারকলি মার্কেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল তালুকদার।

মার্কেটের দোকান থেকে বিদ্যুৎ বিল ও বর্জ্য অপসারণের অর্থ আদায় এবং ফুটপাতের নিয়ন্ত্রণ বা চাঁদাবাজির বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার জন্য প্রতিপক্ষকে দায়ী করেছেন তার অনুসারীরা।

অপরদিকে নিহতের স্ত্রী অম্বিয়া খাতুন ২১ জনের নাম উল্লেখ করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত একাধিক আসামিকে গ্রেফতার করেছে। 

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
শাহবাগ মোড় অবরোধ করলো ছাত্রশিবির
জামায়াত কোন বিপ্লবের সম্ভাবনা দেখে?
সর্বশেষ খবর
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি