ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ জুন ২০২৬, ১৩:১৬আপডেট : ১৩ জুন ২০২৬, ১৯:৫২

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এ কথা লিখেন।

তিনি ওই পোস্টে বলেন, বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্য তাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে হাইকমিশনার কী বোঝাতে চেয়েছেন, তা তার কাছ থেকে স্পষ্টভাবে জেনে নেওয়া উচিত।

জামায়াত আমির বলেন, “ভারত যেমন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তাই তার বক্তব্যের ব্যাখ্যা স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।”

তিনি আরও বলেন, সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে জনগণের সামনে বিষয়টি পরিষ্কার করা উচিত। যদি বক্তব্যটির মাধ্যমে আক্ষরিক অর্থে দুই দেশের একীভূত হওয়ার কোনও ইঙ্গিত দেওয়া হয়ে থাকে, তাহলে তা গ্রহণযোগ্য নয় এবং নিন্দনীয়।

ডা. শফিকুর রহমানের মতে, দুই দেশের পারস্পরিক সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনও ধরনের অস্পষ্টতা থাকা উচিত নয়। তাই বিষয়টির দ্রুত ও স্পষ্ট সুরাহা প্রয়োজন।

আরও পড়ুন:

দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে

/এএইচএস/এমএএল/
সম্পর্কিত
আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি: মোদিকে মেলোনির রসিকতা
কী, কেন, কীভাবেকোলাকুলি নেই, শুধু করমর্দন: মোদি-ট্রাম্প সম্পর্ক কি জোড়া লাগবে
জামায়াত আমিরের সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের বৈঠক, গুরুত্ব পেলো স্বাস্থ্য খাত
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা