অক্সফোর্ডে হাসনাত-সাদিককে স্বাগত জানাতে জড়ো হয়েছেন নেতাকর্মীরা, বিরোধীদের বিক্ষোভ

লন্ডন প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ০০:০৩আপডেট : ১৫ জুন ২০২৬, ০০:০৩

অক্সফোর্ডে পূর্বনির্ধারিত একটি বিতর্ক অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েমকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক জড়ো হয়েছেন।

রবিবার (স্থানীয় সময়) বিকেল ৬টার কিছু আগে অক্সফোর্ডের বিতর্ক অনুষ্ঠানের ভেন্যুর সামনে এনসিপি এবং জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। তারা স্লোগান দিয়ে হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েমকে স্বাগত জানান।

অন্যদিকে, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা সুশান্ত দাসের নেতৃত্বে একটি দোতলা বাসে করে কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিতর্ক ভেন্যুর সামনে পুলিশ মোতায়েন করা হয়। এ সময় উভয় পক্ষ একে অপরের উদ্দেশে পাল্টাপাল্টি স্লোগান দেয়।

তবে স্থানীয় সময় বিকেল ৬টা ১৫ মিনিট পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ কঠোর অবস্থানে থেকে পরিস্থিতি শান্ত রাখে।

উল্লেখ্য, পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে গত শুক্রবার এনসিপির উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। এর দুই দিন পর রবিবার বিকেলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়।

/ইউএস/
সম্পর্কিত
দেশের রাজনীতিতে এ মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়: আসিফ মাহমুদ
যে জেলায় বিশ্ববিদ্যালয় করতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী, কার নামে হবে?
বেইমানি করলে সরকারের পতন হতে বেশি সময় লাগবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বশেষ খবর
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে?