দেশের রাজনীতিতে এ মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়: আসিফ মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৬, ২২:১৪আপডেট : ১৯ জুন ২০২৬, ২২:১৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এ মুহূর্তে প্রাসঙ্গিক নয়। তারা এখন বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এনসিপি তাদের নিয়ে ভাবছে না। জনগণই তাদের প্রতিহত করবে। তাছাড়া এটি দেখার বিষয় প্রশাসনের।

শুক্রবার (১৯ জুন) পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর বখশীবাজারে হুসাইনি দালান ইমামবাড়া পরিদর্শন এবং শিয়া মুসলিম সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আশুরা দীর্ঘদিনের একটি ঐতিহ্য। এর আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। এ ক্ষেত্রে সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় হুসাইনি দালানের জমি দখল করা হয়েছিল, যা লজ্জাজনক। তবে পরে আইনি জটিলতা শেষে শিয়া সম্প্রদায় তাদের জমি ফেরত পেয়েছে। ব্রিফিং শেষে তিনি ওই জমি ঘুরে দেখেন।

এ সময় এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেল সম্পাদক (যুগ্ম সদস্য সচিব) তারেক রেজা, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সদস্য সচিব এস এম শাহরিয়ার এবং যুগ্ম সদস্য সচিব ফারজানা আহমেদ উপস্থিত ছিলেন।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সামনেই মাহিন সরকারকে মারধরের অভিযোগ, ফেসবুকে ক্ষোভ প্রকাশ
মন্ত্রীর দুঃখ প্রকাশ দিয়ে এই কলঙ্কের দাগ মুছতে পারবেন না: সারোয়ার তুষার
এনসিপি নেতার ওপর আদালত চত্বরে ডিম নিক্ষেপ
সর্বশেষ খবর
উচ্চশিক্ষায় মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করছে ইউজিসি
উচ্চশিক্ষায় মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করছে ইউজিসি
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিক পেটালো বিএনপি-ছাত্রদল
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিক পেটালো বিএনপি-ছাত্রদল
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত জুলাই যোদ্ধা মিতু
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত জুলাই যোদ্ধা মিতু
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে