শিবির নেতার ধর্ষণ ও ‘গুম’ নাটকের প্রতিবাদে কবি নজরুল কলেজে ছাত্রদলের বিক্ষোভ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ জুন ২০২৬, ০০:০৯আপডেট : ১৪ জুন ২০২৬, ০০:৩৮

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক নেতা জিসান মিয়া প্রধান কর্তৃক বিধবা নারীকে ধর্ষণ এবং পরবর্তীকালে গুমের নাটক সাজানোর প্রতিবাদে ও ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল। 

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচিতে অংশ নেয়। 

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা, ‘মুনাফিকি ভন্ডামি, শিবিরের মূলনীতি’, ‘ধর্ষণ করে গুমের নাটক, চলবে না চলবে না’ এবং ‘গুমের নাটক করে যারা, দেশবিরোধী শত্রু তারা’ ইত্যাদি স্লোগান দেন।   

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম ও সদস্য সচিব মো. নাজমুল হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ, মো. কামরুল ইসলাম কানন ও এম জে এইচ নোমান, সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন সজীবসহ অন্যান্য নেতাকর্মীরা। 

বিক্ষোভ মিছিলের বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান বলেন, “শিবিরের আসল চরিত্র প্রকাশ পেয়েছে। সরকারকে বিতর্কিত করতেই শিবির প্রথমে গুমের নাটক সাজিয়েছে। সেই নাটকে সরাসরি জামায়াতের আমিরও শামিল হয়েছিল। কিন্তু বাস্তবতার নির্মম পরিহাস, জনগণের কাছে তাদের আসল চরিত্র প্রকাশ পেয়ে গেছে। আমরা অনতিবিলম্বে শিবিরের এই নেতার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। একই সঙ্গে যারা যারা সরকারকে বেকায়দায় ফেলতে গুমের এই মিথ্যা নাটক প্রচার করেছে তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।”  

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
আর্জেন্টিনাভক্ত ছাত্রদল নেতাকে বানানো হলো ব্রাজিল সমর্থক, থানায় অভিযোগ
ধর্ষণ মামলায় হাসপাতাল থেকে কারাগারে শিবির নেতা জিসান
ধর্ষণ মামলায় গ্রেফতার শিবির নেতা জিসান কথা বলছেন না, চোখও খুলছেন না
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা