নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুন ২০২৬, ২৩:৫৩আপডেট : ২২ জুন ২০২৬, ২৩:৫৩

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। 

সোমবার (২২ জুন) রাতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পল্টন মোড়, প্রেসক্লাবের সামনে ঘুরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সংক্ষিপ্ত বক্তব্যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগ যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষকে হত্যা করেছে, তেমনিভাবে আওয়ামী লীগ যদি আবার মানুষের ক্ষতি করার চেষ্টা করে, বাসে অগ্নিসংযোগ করে, নৈরাজ্য করে তাহলে বাংলার মাটি থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলা হবে। এই নিষিদ্ধ দল পুলিশকে হুমকি দিচ্ছে, তারা কি জুলাই গণঅভ্যুত্থানের কথা ভুলে গেছে?” 

এসময় হাসান আল মামুন আগামীকাল ২৩ তারিখ সারাদেশে শান্তিপূর্ণ  অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছিল। আওয়ামী লীগ কোনও রাজনৈতিক দল নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন। ইতোমধ্যে সন্ত্রাসী বিরোধী আইনে আওয়ামিলীগের কার্যক্রম নিষিদ্ধ করা আছে।” নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে আগামীকাল সারাদেশে গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকবে বলেও জানান তিনি। 

গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি অ্যাডভোকেট নিজামউদ্দিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সবুজ সেরনিয়াবাত, মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল প্রমুখ। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ায় মামলা, গ্রেফতার ৮
নিরাপত্তায় ঢাকা ও ফাঁকা গোপালগঞ্জ: এসপি বললেন, ‘এখানকার মানুষ শান্তিপ্রিয়’
ছাত্রলীগ করা ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে বাবা বললেন ‘আমি বিএনপি করি’
সর্বশেষ খবর
লড়াই জমিয়ে দেওয়া হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো
লড়াই জমিয়ে দেওয়া হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল 
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল 
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ