লড়াই জমিয়ে দেওয়া হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৬, ০৬:৩৯ আপডেট : ২৫ জুন ২০২৬, ০৬:৩৯

আটলান্টায় নাটকীয় এক ম্যাচে লড়াই জমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল হাইতি। শেষ পর্যন্ত ম্যাচে ফেরে তাদের ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে মরক্কো। তারা সি গ্রুপের রানার্স আপ হয়েই শেষ ৩২ এ জায়গা করে নিয়েছে। 

দুইবার পিছিয়ে পড়েও ম্যাচে সমতা ফিরিয়েছে মরক্কো। আশরাফ হাকিমি ও ইসমাইল সাইবারির গোলের পর শেষ ১২ মিনিটে রাহিমি এগিয়ে দেন দলকে। যোগ করা সময়ের আগমুহূর্তে ইয়াসিন গোল করে জয় নিশ্চিত করেন।

অথচ ম্যাচটা স্মরণীয় করে ফেলার মুহূর্ত তৈরি করেছিল হাইতি। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৮৩তম স্থানে থাকা দলটি দুইবার এগিয়ে গিয়েছিল ম্যাচে। স্কটল্যান্ড ও ব্রাজিলের কাছে হেরে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া দলটি ম্যাচের ১০ মিনিটে মরক্কোর আত্মঘাতী গোলে লিড নেয়। লেনি জোসেফের ফ্লিক করা শট মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোর গায়ে লেগে জালে জড়ালে ৫২ বছর পর বিশ্বকাপে গোলের দেখা পায় ক্যারিবীয় দেশটি।

৩৯ মিনিটে সমতায় ফেরে মরক্কো। ব্রাহিম দিয়াজের শট হাইতির গোলরক্ষক জনি প্লাসিদ পুরোপুরি ঠেকাতে ব্যর্থ হলে ফিরতি বলে গোল করেন আশরাফ হাকিমি। তবে প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে আবারও এগিয়ে যায় হাইতি। ২৫ গজ দূর থেকে নেওয়া উইলসন ইসিদোরের দুর্দান্ত শট জালে জড়ালে উচ্ছ্বাসে ফেটে পড়ে হাইতির সমর্থকেরা। কিন্তু এই অর্ধের যোগ করা সময়ে আবার সমতা ফেরায় মরক্কো। হাকিমির পাস থেকে টুর্নামেন্টে নিজের তৃতীয় গোল করেন সাইবারি।

দ্বিতীয়ার্ধে একের পর এক দারুণ সেভ করে হাইতিকে ম্যাচে রাখার চেষ্টা করেন প্লাসিদ। কিন্তু ৭৮ মিনিটে বদলি খেলোয়াড় সুফিয়ান রাহিমির শট ডিফেন্ডার রিকার্দো আদেয়ের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে গেলে আর শেষ রক্ষা হয়নি। শেষ মিনিটে জয় সুনিশ্চিত করেন গেসিম ইয়াসিন। 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও ঝুঁকির মুখে ফেলেছে: ওবামা
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও ঝুঁকির মুখে ফেলেছে: ওবামা
শুষ্ক ত্বকে আর্দ্রতা জোগাবে শিট মাস্ক
শুষ্ক ত্বকে আর্দ্রতা জোগাবে শিট মাস্ক
সরকারি দলকে সমর্থনের অভিযোগে ৯ কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার
সরকারি দলকে সমর্থনের অভিযোগে ৯ কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?