ভিনিসিয়ুসের জোড়ায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল 

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৬, ০৪:৫৮আপডেট : ২৫ জুন ২০২৬, ০৪:৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধেই ভালো অবস্থানে রয়েছে ব্রাজিল। ২-০ গোলে এগিয়ে বিরতিতে গেছে। 

ব্রাজিল অগ্রগামিতা পায় ৭ মিনিটেই। অবশ্য গোলের জন্য দায়টা স্কটল্যান্ডেরই। দীর্ঘ সময় বলের দখল ধরে রাখার পর নিজেদের অর্ধেই বড় ভুল করেন স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাকেনা। আক্রমণ গড়ার চেষ্টা করতে গিয়ে তিনি প্রয়োজনের তুলনায় অনেক বেশি সময় বল পায়ে রাখেন। সেই সুযোগে তাকে চাপে ফেলেন রায়ান। ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড বলটি ম্যাকেনার পা থেকে ছিনিয়ে নিতে গেলে সেই বল গিয়ে পড়ে ভিনিসিয়ুস জুনিয়রের সামনে। যিনি তখন বক্সের মুখেই ছিলেন। এরপর ভিনিসিয়ুস বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক অ্যাঙ্গাস গানের পাশ কাটিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে দেন। তাতে সহজ গোলে এগিয়ে যায় ব্রাজিল। 

২৪ মিনিটে আরেকবার জালে বল পাঠিয়েছিলেন ভিনিসিয়ুস। কিন্তু বিল্ডআপে স্কটল্যান্ড খেলোয়াড়ের ওপর ফাউল করায় ভারে পর্যালোচনার পর সেই গোল বাতিল করে দেন রেফারি। 

৪৫ মিনিটে আরও একটি সুযোগ তৈরি করেছিল সেলেসাওরা। গোলমুখে নিচু ক্রস বাড়িয়েছিলেন ভিনিসিয়ুস। সেই বলে পা ছোঁয়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেন মাথেউস কুনহা। তবে স্কটল্যান্ডের ডিফেন্ডাররা সম্মিলিতভাবে বাধা হয়ে দাঁড়ান। একাধিক খেলোয়াড় নিজেদের শরীর ছুড়ে দিয়ে শট ঠেকিয়ে দেন।

তবে যোগ হওয়া ৪৫+৩ মিনিটে আর কোনও ভুল করেনি ব্রাজিল। স্কটল্যান্ডের রক্ষণের ভুলে এবারও জাল কাঁপান ভিনিসিয়ুস। দলগত আক্রমণের পর বল পেয়ে বক্সের ভেতর দারুণ এক ক্রস বাড়িয়েছিলেন ব্রুনো গুইমারেস। তখন গোলমুখে কোনো মার্কিং ছাড়াই হাজির ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। সহজ হেডে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল তুলে নেন এই ফরোয়ার্ড। চলতি বিশ্বকাপে ভিনিসিয়ুসের গোলসংখ্যা দাঁড়ায় চারটিতে।

 

/এফআইআর/
সম্পর্কিত
জর্ডানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে নামবেন মেসি!
ড্র করে নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান, নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে
জার্মানিকে হারিয়ে অপেক্ষায় ইকুয়েডর, নকআউটে আইভরি কোস্ট
সর্বশেষ খবর
চিনি ও ক্যানসারের সম্পর্ক নিয়ে যা বলছে বিজ্ঞান
চিনি ও ক্যানসারের সম্পর্ক নিয়ে যা বলছে বিজ্ঞান
চীনের ‘সালামি স্লাইসিং’ কৌশল কী
চীনের ‘সালামি স্লাইসিং’ কৌশল কী
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, ভিত্তিমূল্য ৩১ কোটি টাকা
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, ভিত্তিমূল্য ৩১ কোটি টাকা
কিশোর গ্যাংয়ের নেপথ্যে কী, রাজনৈতিক প্রভাব নাকি মাদক 
কিশোর গ্যাংয়ের নেপথ্যে কী, রাজনৈতিক প্রভাব নাকি মাদক 
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন