মেসির ক্ষুধা অন্যদের চেয়ে আলাদা

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৬, ১৯:১৮আপডেট : ১৫ জুন ২০২৬, ২২:১০

কানসাস সিটিতে আলজেরিয়া ম্যাচ দিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপ অভিযান শুরু করছে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামার নিজের রেকর্ড গড়বেন মেসি। আগে থেকেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবারও সবার দৃষ্টি মেসির দিকেই।

ইএসপিএনের এক টক শোতে মেসির দীর্ঘদিনের রুমমেট ও প্রিয় বন্ধু আগুয়েরো খুব কাছ থেকে দেখেছেন তাকে। কুন আগুয়েরো বলেন, ‘‘লিও যত ট্রফিই জিতুক, এমনকি বিশ্বকাপ জেতার পরও অবসর নেওয়ার আগ পর্যন্ত সে আরও জিততে চাইবে। কারণ এটাই লিও। তিনি কখনও রিল্যাক্স করতে জানেন না। তিনি মাঠে নিজের সবটুকু উজাড় করে দিতেই নামবে।’’

আগামী ২৪ জুন ৩৯ বছরে পা দিতে যাওয়া মেসিকে নিয়ে কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফালকাও বললেন, ‘‘সবকিছুর মূলে রয়েছে মেসির অবিশ্বাস্য ফুটবল বুদ্ধি, আজকের দিনের ফুটবল যে তীব্র গতি আর শক্তিতে খেলা হয়, সেখানেও মেসি পার্থক্য গড়ে দিচ্ছে— শুধু তার বুদ্ধিমত্তা আর অতুলনীয় দক্ষতার জোরে। মাঠের তরুণরা যখন উড়ছে, তখন মেসির মস্তিস্কই সবচেয়ে বড় ভূমিকা রাখছে।’’

সাবেক সতীর্থ লাভেজ্জিও সুর মেলালেন তেভেজের সঙ্গে, ‘ওকে ইতিহাসের সেরা বলা হয়। ওর সঙ্গে আপনি অন্য কার তুলনা করবেন? কোনও তুলনাই চলে না। ও যতদিন খেলতে চাইবে, পার্থক্য গড়ে দেবে। এখন তো ও একটু নিচে নেমে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলে বল বাড়িয়ে দিচ্ছে। আবার ও চাইলে যেকোনও দলের বিপক্ষে গোলও করতে পারে। ওর ক্ষুধাটাই অন্য সবার চেয়ে আলাদা।’’

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
শেষ মুহূর্তে পানামার হৃদয় ভাঙলো ঘানা
ইংলিশ দাপট দেখলো ক্রোয়েশিয়া
হ্যারি কেইনের জোড়া গোল, শোধ করে দিলো ক্রোয়েশিয়া
সর্বশেষ খবর
চার দিন ধরে পড়ে আছি, বাচ্চাগুলার মুখের দি‌কে তাকায় সরাই নেন
চার দিন ধরে পড়ে আছি, বাচ্চাগুলার মুখের দি‌কে তাকায় সরাই নেন
শেষ মুহূর্তে পানামার হৃদয় ভাঙলো ঘানা
শেষ মুহূর্তে পানামার হৃদয় ভাঙলো ঘানা
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা