বাংলাদেশ দলের বোলিং কোচ থাকছেন না শন টেইট!

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২৬, ১৬:২২আপডেট : ০১ জুন ২০২৬, ১৬:২৪

বেশ কিছুদিন ধরেই জোর গুঞ্জন- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে আর থাকছেন না শন টেইট। ফলে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তার উপস্থিতি নিয়েও দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।

সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বেঙ্গল দলের কোচিং প্যানেলে যোগ দিতে আগ্রহী টেইট। সেই লক্ষ্যে তিনি একটি সাক্ষাৎকারেও অংশ নিয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রও ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, সাবেক অস্ট্রেলিয়ান গতিতারকা ইতোমধ্যেই নিজের অবস্থান সম্পর্কে বোর্ডকে অবহিত করেছেন। ফলে ৩ জুন নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে তিনি বাংলাদেশে আসবেন কি না, সেটিও এখনও স্পষ্ট নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি কর্মকর্তা বলেছেন, ‘তিনি (টেইট) অস্ট্রেলিয়া সিরিজের আগে দলের সঙ্গে যোগ দিতে আসবেন কি না, তা নিশ্চিত নই। পারিবারিক কারণ দেখিয়ে তিনি আর দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন।’

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ টেইট ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে যোগ দেন। তার পর সফল ছিলেন নিজের ভূমিকায়। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার উন্নতিতে তার অবদান ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। 

আগামী ৯ থেকে ২১ জুন বাংলাদেশে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ ৯, ১১ ও ১৪ জুন ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দল দুটি যাবে চট্টগ্রাম। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম