শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৬, ১১:৪৭আপডেট : ০২ জুন ২০২৬, ১১:৪৭

বিশ্বকাপের দামামা বেজে উঠেছে, শুরু হয়ে গেছে ক্ষণগণনাও। বিশ্বকাপ ফুটবল যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। এরই মধ্যে শিরোপাধারী আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছেছে। আসন্ন বিশ্বকাপ সামনে রেখে এখানেই নিজেদের অনুশীলন শিবির করেছে মেসির দল। 

আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের সঙ্গে ‘গ্রুপ জে’-তে জায়গা পাওয়া আলবিসেলেস্তেরা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আগামী ১৬ জুন। কানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে তাদের প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া।

দলের অধিকাংশ খেলোয়াড় আর্জেন্টিনার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাসের বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। ফ্লাইটটির নম্বর ছিল ‘১৯৭৮’—যা আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের প্রতি শ্রদ্ধার নিদর্শন। অপরদিকে লিওনেল মেসি ও রদ্রিগো দে পল আলাদা একটি চার্টার্ড বিমানে সেখানে পৌঁছেছেন। 

কানসাস সিটি মেট্রো এলাকায় বিশ্বকাপের ক্যাম্প স্থাপনকারী চার দলের মধ্যে আর্জেন্টিনাই প্রথম। নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও আলজেরিয়াও চলতি সপ্তাহে সেখানে পৌঁছাবে। দলগুলো কাছের লরেন্স শহরে অবস্থিত ইউনিভার্সিটি অব কানসাসে অবস্থান করবে।

মেসিদের আবাস হবে কানসাস সিটির ডাউনটাউনের কাছে অবস্থিত অরিজিন হোটেলে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দলের আগমন উপলক্ষে হোটেল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চারপাশে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে। এছাড়া ভবনের বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে সাইনবোর্ড, পোস্টার এবং আর্জেন্টিনার তারকা ফুটবলারদের বিশালাকৃতির ছবি।

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের