ফেনীর সেই শিক্ষিকাকে মহিলা ক্রীড়া সংস্থায় কাজের প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৬, ১৮:৪৭আপডেট : ০৩ জুন ২০২৬, ২০:২৬

বৃষ্টিতে ভিজে মাঠে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ফুটবল খেলায় উৎসাহ জোগানো ফেনীর সেই প্রাথমিক স্কুলশিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পলিকে এবার দেশের নারী ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখার আহ্বান জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় বুধবার (৩ জুন) বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে তার সঙ্গে সাক্ষাৎ করেন সৈয়দা খালেদা আক্তার পলি।

এর আগে ঈদুল আজহার সময় প্রতিমন্ত্রীর সঙ্গে মুঠোফোনে দীর্ঘ আলাপ হলেও আজ সচিবালয়ে এই গুণী শিক্ষিকাকে সরাসরি আমন্ত্রণ জানানো হয়। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী তার এবং পরিবারের খোঁজখবর নেন এবং মাঠ পর্যায়ে ক্রীড়াঙ্গনে পলির এই অনন্য উদ্যোগকে একটি দারুণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

দেশের নারী ক্রীড়াচর্চাকে আরও এগিয়ে নিতে প্রতিমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি সৈয়দা খালেদা আক্তার পলিকে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার এবং একইসঙ্গে ক্রীড়াঙ্গনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে কাজ করার আনুষ্ঠানিক প্রস্তাব দেন। সেই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে এবং তার বিদ্যালয়ের ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ফেনী পিটিআই স্কুল মাঠে টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের সেমিফাইনাল ম্যাচ চলাকালীন গিল্লাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পলির শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। মাঠের কড়া শৃঙ্খলা ও অকৃত্রিম ক্রীড়াপ্রেমের এই চিত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তার নির্দেশনায় ২৬ মে জেলা প্রশাসন ওই শিক্ষিকার বাসায় বিশেষ শুভেচ্ছা উপহার পৌঁছে দেয়।

পারিবারিকভাবেই ক্রীড়া ঐতিহ্যে সমৃদ্ধ পরিবারের সন্তান সৈয়দা খালেদা আক্তার পলি। তার বাবা সৈয়দ মমিনুল ইসলাম একসময় ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাবের ফুটবলার ছিলেন, ভাই সৈয়দ মামুনুল হাসান ছিলেন ফেনী জেলার নামী ফুটবলার এবং তার প্রয়াত স্বামী গোলাম রব্বানী ছিলেন সকার ক্লাবের প্রতিষ্ঠাতা ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট। পলি নিজেও একসময় হ্যান্ডবল ও ভলিবল খেলেছেন।

/টিএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
‘দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার’
ফেনীর ভাইরাল সেই শিক্ষিকাকে ক্রীড়া প্রতিমন্ত্রীর ফোন, দিলেন কাজের প্রস্তাব
সর্বশেষ খবর
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় আজ, হতে পারে সর্বোচ্চ শাস্তি 
রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় আজ, হতে পারে সর্বোচ্চ শাস্তি 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন