সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জুন ২০২৬, ১৮:২৬আপডেট : ০৪ জুন ২০২৬, ১৯:৫৭

ইউরোপের মাটিতে স্বাগতিক কোনও দেশের বিপক্ষে প্রথমবার খেলার অপেক্ষায় বাংলাদেশ। সেই দলটা র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা সান মারিনো। তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে চান হামজা চৌধুরীরা। শুক্রবার রাত ১১টায় ম্যাচটি দেখাবে টি স্পোর্টস।

ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে তলানির দল সান মারিনো (২১১)। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮১। তবে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে চায় না বাংলাদেশ। গোলকিপার সুজন হোসেন যেমন বাস্তবতা তুলে ধরে বলেছেন, ‘ইউরোপে আসছি এবং ইউরোপের একটা টিমের সঙ্গে খেলবো। যেটা ইতিহাসে প্রথমবার এবং আমরা জানি, সান মারিনোর র‍্যাঙ্কিং নিচের দিকে। কিন্তু ইউরোপিয়ান দল হিসেবে যদি ধরি, নিয়মিত ওরা কাদের সঙ্গে খেলে এটা গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। এবং এখানে র‍্যাঙ্কিং কোনও ব্যাপারই না।’ 

এই ম্যাচের মাধ্যমে বাংলাদেশে নতুন কোচ থমাস ডুলি-অধ্যায় শুরু হচ্ছে। এই ম্যাচকে সামনে রেখে আগে বেশ কিছু সেশন হয়েছে। তার দর্শন এবং টেকনিক্যাল, টেকটিক্যাল দিকগুলোর সঙ্গে খেলোয়াড়রা মানিয়ে নিয়েছেন বলে জানান সহকারী কোচ হাসান আল মামুন। বাফুফের পাঠানো অডিও বার্তায় তিনি বলেছেন, ‘থমাসের (ডুলি) অধীনে আমরা ঢাকা থেকে অনুশীলন শুরু করি। অনেকগুলো সেশন হয়ে গেছে। তার যে আইডিয়া, গেম প্ল্যান, এবং একটা কোচ থেকে আরেকটা কোচের অধীনে যাওয়ার বিষয়টি আমাদের খেলোয়াড়রা মানিয়ে নিয়েছে। সে (ডুলি) সিম্পল ফুটবল এবং বল পজিশন রাখতে পছন্দ করে। তাছাড়া নিখুঁত এবং একসঙ্গে প্রেসিংয়ের ওপর জোর দিচ্ছেন।’

দেশের বাইরে খেলতে গেলে বরাবরই প্রবাসী বাংলাদেশিদের সমর্থন পায় বাংলাদেশ দল। এবারই প্রথম সান মারিনোতে ম্যাচ। সান মারিনো ইতালি ভূখণ্ডের মধ্যে আলাদা একটি রাষ্ট্র। রোম থেকে সেখানে বাসযোগে যাওয়া যায় ৪-৫ ঘণ্টায়। আর ইতালিতে প্রচুর প্রবাসী বাংলাদেশি রয়েছেন। সান মারিনোর সেরাভালে স্টেডিয়ামে  ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় রাত ১১টায়। এই ম্যাচের জন্য টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। জানা গেছে, ৫-৭ হাজার ধারণক্ষমতার এই মাঠের প্রায় দুই-তৃতীয়াংশ টিকিটই কিনেছেন বাংলাদেশের সমর্থকেরা। তাই অনেক বেশি বাংলাদেশি সমর্থক মাঠে আসবে বলে বিশ্বাস বাংলাদেশ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের। বসুন্ধরা কিংসে খেলা এই তারকা বলেছেন, ‘চাইবো আমাদের সাপোর্টাররা বেশি আসুক। তাহলে এখানেই নিজের হোম মনে করে আমরা মাঠে নামবো। আর ইনশাআল্লাহ ভালো খেলে জয় ছিনিয়ে আনবো।’ 

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
‘২০০ মানুষ ক্যামেরা হাতে আমাদের ভিডিও করছে, সত্যিই অসাধারণ’
তপুর জোড়া গোলে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস 
তপুর গোলের পর সান মারিনোর সমতা, ম্যাচে বিরতি
সর্বশেষ খবর
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় আজ, হতে পারে সর্বোচ্চ শাস্তি 
রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় আজ, হতে পারে সর্বোচ্চ শাস্তি 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন