রাতে নামছে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, দেখবেন কোথায়? 

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৬, ১৫:৫৯আপডেট : ১৪ জুন ২০২৬, ১৫:৫৯

বিশ্বকাপে ‘ই’ গ্রুপে আজ রবিবার রাত ১১টায় টেক্সাসের হিউস্টনে মুখোমুখি হচ্ছে ফেবারিট জার্মানি ও টুর্নামেন্টের অন্যতম আন্ডারডগ কুরাসাও। একদিকে পঞ্চম বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে এগিয়ে চলা ইউরোপিয়ান পরাশক্তি, অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ওঠা ছোট্ট দ্বীপদেশ। ফলে কাগজে-কলমে ব্যবধানও স্পষ্ট। ম্যাচটি সম্প্রচার করবে টি স্পোর্ট, বিটিভি ও সময় টিভি।

হুলিয়ান নাগেলসমানের অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে জার্মানি। উত্তর আমেরিকায় বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ড ও স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়েছে তারা। ফলে গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তাদের অপরাজিত ধারাও অব্যাহত রয়েছে।  তবে সাম্প্রতিক বিশ্বকাপ ইতিহাস জার্মানদের জন্য মোটেও স্বস্তির নয়। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নরা শেষ দুই বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। ফলে তাদের প্রথম লক্ষ্য হবে নকআউট পর্ব। 

অন্যদিকে, ২০২৬ বিশ্বকাপের অভিষিক্ত দলগুলোর মধ্যে সবচেয়ে নিচু র‌্যাঙ্কিংধারী (৮২তম) দল কুরাসাও। টুর্নামেন্ট শুরুর আগে দলটি অস্থির সময়ও পার করেছে। নতুন কোচ ফ্রেড রুটেন ১১ মে দায়িত্ব ছাড়ার পর বাছাইপর্বে দলকে নেতৃত্ব দেওয়া ডিক অ্যাডভোকাট আবারও কোচের দায়িত্ব নিয়েছেন। ৭৮ বছর বয়সী এই ডাচ কোচ বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হিসেবেও নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন।

চলতি বছরে কুরাসাও মাত্র তিনটি ম্যাচে হেরেছে। ফলে নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচে নামার আগে দলের মনোবল বেশ উত্তুঙ্গ।

একনজরে

জার্মানি ও কুরাসাও এর আগে কখনও একে অপরের মুখোমুখি হয়। ফলে এটিই হবে দুই দলের প্রথম সাক্ষাৎ। পরিসংখ্যান অবশ্য জার্মানির পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে আমেরিকা মহাদেশের দলগুলোর বিপক্ষে নিজেদের শেষ ১৭ ম্যাচের মধ্যে ১৪টিতেই জয় পেয়েছে জার্মানি। বাকি ম্যাচগুলোর মধ্যে একটি ড্র এবং দুটি পরাজয়।

 

/এফআইআর/
সম্পর্কিত
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
সর্বশেষ খবর
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি