ব্রাজিলকে বিপদে ফেলা কে এই বুয়াদ্দি?

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৬, ১৮:১৮আপডেট : ১৪ জুন ২০২৬, ১৮:৪১

২০১৮ বিশ্বকাপ। রাশিয়ার গ্যালারিতে বসে খেলা দেখছিলেন এক কিশোর। জানলে অবাক হবেন, সেই কিশোর আর কেউ নন- বিশ্বকাপে গ্রুপ ওপেনারে ব্রাজিলকে বিপদে ফেলা মরক্কোন মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি।  

ব্রাজিলের বিপক্ষে মাত্র ১৮ বছর বয়সে মরক্কোর জার্সিতে বিশ্বকাপ অভিষেক হয়েছে তার। আর অভিষেক ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন, বড় মঞ্চের জন্য তিনি প্রস্তুত। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে তার পারফরম্যান্স ছিল বয়সকে ছাড়িয়ে যাওয়া এক অনন্য উদাহরণ।

বুয়াদ্দি শুধু মাঠে নেমে নিজের স্বপ্ন পূরণ করেননি, ম্যাচের গতিপথও অনেকটা নিয়ন্ত্রণ করেছেন। ব্রাজিলের আক্রমণ থামিয়েছেন, মাঝ মাঠে ছন্দ তৈরি করেছেন এবং বলের দখল ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 

রাশিয়া বিশ্বকাপে দর্শক ছিলেন বুয়াদ্দি। পরিসংখ্যানও তার আধিপত্যের গল্প বলে। ৬৬টি পাসের মধ্যে ৬০টিই সফল, যা প্রায় ৯১ শতাংশ নিখুঁত। আরও চমকপ্রদ বিষয় হলো, প্রতিপক্ষের ফাইনাল থার্ডে তার দেওয়া ১৬টি পাসের প্রতিটিই লক্ষ্যে পৌঁছেছে। 

একইভাবে রক্ষণেও ছিলেন সমান কার্যকর। ৬ বার বল নিজের দখলে নিয়েছেন, পাঁচটি ইন্টারসেপশন করেছেন এবং ব্যক্তিগত দ্বৈরথে জিতেছেন নয়বার। অর্থাৎ আক্রমণ ও রক্ষণ—দুদিকেই তিনি ছিলেন মরক্কোর অন্যতম ভরসার নাম।

ব্রাজিলের তারকাখচিত মিডফিল্ডের বিপক্ষে খেললেও তাকে দেখে মনে হয়নি তিনি আন্তর্জাতিক ফুটবলে নতুন। বরং অভিজ্ঞ কোনও খেলোয়াড়ের মতোই জায়গা নির্বাচন, বল দখল এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে দলকে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব পালন করেছেন।

অথচ তরুণ এই তুর্কির খেলার কথা ছিল ফ্রান্সের হয়ে। ফরাসিদের বয়সভিত্তিক দলে খেললেও পরে মরক্কোকে বেছে নিয়েছেন তিনি। 

প্যারিসের উত্তরের শহর সেনলিসে মরক্কান বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া ১৮ বছর বয়সী বুয়াদ্দি বর্তমানে ফরাসি লিগ ওয়ানের ক্লাব লিলের হয়ে খেলছেন। মরক্কোকে বেছে নেওয়ার আগে ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন তিনি। 

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
সর্বশেষ খবর
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি