ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের মাঝপথে ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ, ট্রফি জিতলে ১৮২ কোটি! 

স্পোর্টস ডেস্ক 
১৭ জুন ২০২৬, ২২:৩১আপডেট : ১৭ জুন ২০২৬, ২২:৩১

এর আগে বিশ্বকাপ চলাকালীন কোনও দলের প্রস্তুতি ম্যাচ খেলার রেকর্ড সেভাবে নেই। এবার সেই রেকর্ডটি গড়তে যাচ্ছে ইংল্যান্ড। বুধবার (১৭ জুন) দিবাগত রাতে টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে চিরচেনা প্রতিদ্বন্দ্বী ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করছে থ্রি লায়নসরা। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মেজর লিগ সকার (এমএলএস)-এর ক্লাব স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে একটি ফ্রেন্ডলি বা প্রীতি ম্যাচ খেলার ব্যাপারে আলোচনা চালাচ্ছে ইংল্যান্ড।  

অবশ্য ম্যাচটি এখনও চূড়ান্ত হয়নি। তবে পরিকল্পনা হলো— ক্রোয়েশিয়া ও ঘানার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দুটির মধ্যকার যে বিরতি, ঠিক সেই সময়েই এমএলএস কাপের দুইবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ইংল্যান্ড।  

পুরো টুর্নামেন্ট জুড়ে ইংলিশদের বেসক্যাম্প থাকছে কানসাস সিটিতে এবং তারা অনুশীলন করছে সোপ সকার ভিলেজে। 

দর্শকশূন্য মাঠে এমন ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে কোচ টমাস টুখেল বলেন,  “এটা সত্যি যে আমরা ক্রোয়েশিয়ার বিপক্ষের ম্যাচের পর নিজেদের মধ্যে একটা ম্যাচ খেলার চেষ্টা করছি। উদ্দেশ্যটা খুব সাধারণ— মাঝের সময়টাকে কাজে লাগানো।” 

এদিকে ইংল্যান্ডের একাধিক সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপ জিততে পারলে দলের প্রত্যেকে ব্যক্তিগত বোনাস হিসেবে পাবেন ৫ লাখ পাউন্ডেরও (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৭০ মিলিয়ন টাকার বেশি) বেশি! সেক্ষেত্রে ২৬ জনের স্কোয়োডে সম্মিলিত বোনাস দাড়াবে ১৮২০ মিলিয়ন বা ১৮২ কোটি টাকা।  

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে

সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার