মেসিকে নিজেদের দলে চাইলেন ব্রাজিলের প্রেসিডেন্ট! 

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৬, ১১:৩১আপডেট : ১৮ জুন ২০২৬, ১১:৩১

বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক সূচনায় দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখে পড়ে রসিকতা করেছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে ব্রাজিল দলে চাওয়ার কথা বলে মজা করেছেন তিনি।

বুধবার সাংবাদিকরা বিশ্বকাপে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করলে হাসতে হাসতে লুলা বলেন, ‘আমি ভাবছিলাম, ব্রাজিলের হয়ে খেলানোর জন্য মেসিকে দলে ভেড়ানো যায় কি না।’

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। ম্যাচটিতে ব্রাজিলের খেলার বেশ কিছু দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে।

অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দুর্দান্ত সূচনা করেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আলজেরিয়ার বিপক্ষে ৩ গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন মেসি।

তবে মরক্কোর বিপক্ষে ড্রকে খুব বড় সমস্যা হিসেবে দেখছেন না লুলা। তার মতে, গ্রুপপর্বে ব্রাজিলের সবচেয়ে কঠিন প্রতিপক্ষই ছিল মরক্কো, ‘অনেকে বলে, যখনই ব্রাজিলকে নিয়ে বেশি সন্দেহ তৈরি হয়, তখনই তারা বিশ্বকাপ জিতে যায়। দেখা যাক কী হয়।’

উল্লেখ্য, শনিবার সকালে হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

/এফআইআর/
সম্পর্কিত
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে

সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার