বজ্রঝড়ে হাফটাইমে স্থগিত ফ্রান্স–ইরাক ম্যাচ

বাংলা ট্রিবিউন ডেস্ক  
২৩ জুন ২০২৬, ০৪:১২আপডেট : ২৩ জুন ২০২৬, ০৪:২৪

খারাপ আবহাওয়া ও বজ্রঝড়ের কারণে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর ফ্রান্স–ইরাক ম্যাচ হাফটাইমে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার পর বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠানো হয়। একই সঙ্গে দর্শকদেরও নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর আগে খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের গেট খুলতে প্রায় ৪০ মিনিট দেরি হয়েছিল। আয়োজকরা তখন দর্শকদের স্টেডিয়ামে না আসার পরামর্শও দিয়েছিলেন। তবে পরে পরিস্থিতির উন্নতি হলে ম্যাচ শুরু হয়।

হাফটাইম পর্যন্ত ম্যাচে ১-০ গোলে এগিয়ে আছে ফ্রান্স। ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল ফরাসিদেরই।

মার্কিন নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলা অবিলম্বে বন্ধ রাখতে হয়। শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট পর্যন্ত নতুন করে কোনও বজ্রপাত না হলে ম্যাচ আবার শুরু করা যায়।

এখন পর্যন্ত ম্যাচ পুনরায় শুরুর সময় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

/এম/
সম্পর্কিত
লড়াই জমিয়ে দেওয়া হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
সর্বশেষ খবর

ভিনিসিয়ুসের জোড়ায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল 
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল 
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ