বিশ্বকাপে কোনও ফেভারিট নেই, পথটা কঠিন হবে: স্কালোনি

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৬, ০৪:২৭আপডেট : ২৩ জুন ২০২৬, ০৪:২৭

অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করার পরও বিশ্বকাপ জয়ের দৌড়ে নিজেদের এগিয়ে রাখতে চান না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার মতে, এবারের বিশ্বকাপে শিরোপার দাবিদার অনেক দলই।

অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘অনেক দলই বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে। এই বিশ্বকাপ কোনও ফেভারিট বা নির্দিষ্ট খেলোয়াড়দের ওপর নির্ভর করছে না, এটি মানসিক ও শারীরিক প্রস্তুতির ওপর নির্ভরশীল। আমি নিশ্চিত, বড় দলগুলোর কোনও একটিই ট্রফি জিতবে। আমরা লড়াইয়ে থাকব, তবে পথটা খুব কঠিন হতে যাচ্ছে।’

গ্রুপ পর্ব পেরোনো যে মোটেও সহজ ছিল না, সেটিও মনে করিয়ে দেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, ‘অনেকেই ভেবেছিল কাজটা সহজ হবে, কিন্তু আপনারা দেখেছেন যে তা ছিল না। এটি বেশ কঠিন ছিল, তবে আমরা কোয়ালিফাই করেছি।’

অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলেও ম্যাচজুড়ে বেশ চাপে ছিল আর্জেন্টিনা। তবে প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতার প্রশংসা করে স্কালোনি বলেন, ‘যখন আমাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, দল তা সামাল দিতে পারে। যদিও তারা আমাদের খুব বেশি বিপদে ফেলতে পারেনি। আমাদের ভুগতে হয়েছে, কিন্তু আমরা জানি কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে হয়। দল জানে কোন মুহূর্তে কী করতে হবে।’

প্রথমার্ধে লিওনেল মেসির পেনাল্টি মিস নিয়েও কথা বলেন স্কালোনি। তিনি বলেন, ‘পেনাল্টি মিস করাটা অবশ্যই একটা ধাক্কা ছিল। পেনাল্টি আদায়ের আগের মুভমেন্টটা ছিল অসাধারণ, সেটি গোল দিয়ে শেষ করতে পারলে আরও ভালো হতো। আমাদের ভেতরে এমন একটা অনুভূতি কাজ করছিল যে, গোলটা হলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। কিন্তু দল আবারও ঘুরে দাঁড়িয়েছে। দুই-তিন মিনিট এমন ছিল, যখন মনে হচ্ছিল কিছুই ঘটছে না। এরপর যেভাবে দল চেনা ছন্দে ফিরেছে, সেটি তাদের পরিপক্বতারই প্রমাণ। আর লিও যখন একবার চেনা ছন্দে ফেরে, তখন সবাই জ্বলে ওঠে। এর পুরো কৃতিত্ব দলের।’

টুর্নামেন্টের গতি ও মিডফিল্ডারদের ভূমিকা নিয়ে স্কালোনি বলেন, ‘বিশেষ করে মিডফিল্ডেই বিশ্বকাপের আসল লড়াইটা হচ্ছে। সব দলের মিডফিল্ডাররাই অবিশ্বাস্য পরিশ্রম করছে। আমাদের মিডফিল্ডাররাও দারুণ খাটছে। তারা যেমন বল পায়ে ছন্দ দেখাচ্ছে, তেমনি দলের প্রয়োজনে কঠোর পরিশ্রম করতেও পিছপা হচ্ছে না। এটা দেখতে সত্যিই দারুণ লাগে।’

লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেসকে একসঙ্গে খেলানোর সম্ভাবনা নিয়েও কথা বলেন আর্জেন্টিনা কোচ। তবে তিনি দলের ভারসাম্যের বিষয়টিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

স্কালোনি বলেন, ‘মাঝেমধ্যে আমাকে জিজ্ঞেস করা হয়, লাউতারো ও হুলিয়ান একসঙ্গে খেলতে পারে কি না। কাজটা কিন্তু কঠিন। লাউতারো, হুলিয়ান, লিও—এরপর রক্ষণ সামলানো এবং পুরো মাঠজুড়ে দৌড়ানোর বিষয়ও আছে। আমি তাদের একসঙ্গে খেলাতে পছন্দ করব, কারণ এই তিনজনকে নিয়েই আমি রোমাঞ্চিত। কিন্তু লিওকে খেলতেই হবে, কারণ এটা আমার সিদ্ধান্ত। প্রশ্নটা ভালো, কিন্তু এর সমাধান সহজ নয়। আমরা যদি দলের ভারসাম্য হারিয়ে ফেলি, তাহলে দুর্বল দলে পরিণত হতে পারি, আর সেটা আমরা মোটেও চাই না।’

/টিএ/এম/
সম্পর্কিত
লড়াই জমিয়ে দেওয়া হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
সর্বশেষ খবর
লড়াই জমিয়ে দেওয়া হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো
লড়াই জমিয়ে দেওয়া হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল 
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল 
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ