আলজেরিয়ার বিপক্ষে আগের ৭ গোলের ম্যাচে মেসিরই ছিল দুটি

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৬, ১৯:০৪আপডেট : ১৫ জুন ২০২৬, ১৯:০৪

কানসাসে আর্জেন্টিনা ক্যাম্প করেছে। সেখানে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। তাই অনুশীলন মাঠে সমর্থকদের ভিড় কম নয়। সবাই নেচে গেয়ে মেসিদের দলকে অনুপ্রেরণা দিচ্ছে। আলজেরিয়ার বিপক্ষে শুরুর ম্যাচে যেন দারুণ সূচণা হয়। আগের রেকর্ড বলছে এবারও কানসাসে আলজেরিয়াকে ভোগাবে মেসিরা।

সময়টা ২০০৭ সালের ৫ জুন। ভেনিজুয়েলার কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচ খেলতে স্পেনের মাটিতে আলজেরিয়ার মুখোমুখি হয়েছিল আলফিও বাসিলের আর্জেন্টিনা। রবার্তো আয়ালা, হুয়ান সেবাস্তিয়ান ভেরন কিংবা হুয়ান রমান রিকুয়েলমেদের মতো অভিজ্ঞদের পাশে সেদিন মাঠে ছিলেন তরুণ লিওনেল মেসি। জাদুকরি পারফরম্যান্সে  আলজেরিয়ার রক্ষণকে তচনছ করে দিয়েছিলেন তখনকার তরুণ ফুটবলার।

ম্যাচের বয়স তখন মাত্র দেড় মিনিট। পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন  কার্লোস তেভেজ। মাত্র ৯ মিনিটের মাথায় আনথার ইয়াহিয়ার গোলে সমতায় ফেরে আলজেরিয়া। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মাজিদ বুঘেরার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়ে আলবিসেলেস্তেদের স্তব্ধ করে দেয় তারা।

দ্বিতীয়ার্ধে শুরু হয় মেসির ম্যাজিক। মাত্র ৩ মিনিটের ব্যবধানে ম্যাচের গতিপথ বদলে দেয় আর্জেন্টিনা। প্রথমে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান লিওনেল মেসি, আর ঠিক পরের মিনিটে জালের ঠিকানা খুঁজে নেন ক্যাম্বিয়াসো। ম্যাচের ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন মেসি। শেষ মুহূর্তে আলজেরিয়ার বেলহাদজি একটি গোল শোধ করলেও ৪-৩ ব্যবধানের এক রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

১৯ বছর আগের সেই প্রীতি ম্যাচের পর এবারই প্রথম কোনো টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে এই দুই দল। লিওনেল স্কালোনির শিষ্যরা এবার মাঠে নামছে তাদের শিরোপা ধরে রাখার মিশন নিয়ে, যেখানে প্রথম ম্যাচেই জয় দিয়ে দারুণ শুরু করতে মরিয়া আলবিসেলেস্তেরা।

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
শেষ মুহূর্তে পানামার হৃদয় ভাঙলো ঘানা
ইংলিশ দাপট দেখলো ক্রোয়েশিয়া
হ্যারি কেইনের জোড়া গোল, শোধ করে দিলো ক্রোয়েশিয়া
সর্বশেষ খবর
চার দিন ধরে পড়ে আছি, বাচ্চাগুলার মুখের দি‌কে তাকায় সরাই নেন
চার দিন ধরে পড়ে আছি, বাচ্চাগুলার মুখের দি‌কে তাকায় সরাই নেন
শেষ মুহূর্তে পানামার হৃদয় ভাঙলো ঘানা
শেষ মুহূর্তে পানামার হৃদয় ভাঙলো ঘানা
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা