তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৬, ১৩:৩২আপডেট : ১৮ জুন ২০২৬, ১৪:৫৯

কয়েক দিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে রাজধানীর আকাশ কালো মেঘে ছেয়ে যায়। দুপুর নাগাদ হঠাৎ করেই অন্ধকার নেমে আসে নগরজুড়ে। এরপর শুরু হয় বৃষ্টি।

রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির তীব্রতা ছিল ভিন্ন ভিন্ন। কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও আবার মুষলধারে বৃষ্টি হয়েছে। তবে অধিকাংশ এলাকায় বৃষ্টি দীর্ঘ সময় স্থায়ী হয়নি। সন্ধ্যার পরও কোথাও কোথাও আবার বৃষ্টি হতে পারে।

বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমে এসে জনজীবনে স্বস্তি ফিরেছে। বিশেষ করে রাস্তায় কাজে থাকা মানুষ ও পথচারীরা গরমের দাপট থেকে সাময়িক স্বস্তি পেয়েছেন।

রাস্তায় কাজে থাকা মানুষ ও পথচারীরা গরমের দাপট থেকে সাময়িক স্বস্তি পেয়েছেন (আবির আহম্মেদ সুপ্ত)

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও শঙ্কা রয়েছে।

এছাড়া গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনাসহ কয়েকটি এলাকায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
ধানমন্ডিতে বহুতল ভবন থেকে পড়ে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরা যুবক
সর্বশেষ খবর
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে?