রেসিপি: কাঁঠালের বিচির কাবাব

লাইফস্টাইল ডেস্ক
২৫ জুলাই ২০১৮, ১৪:০০আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৪:৫৮
image

কাঁঠালের বিচি শুধু খেতেই সুস্বাদু নয়, পুষ্টিগুণের দিক থেকেও এটি অনন্য। কাঁঠালের বিচি দিয়ে মজাদার কাবাব বানিয়ে ফেলতে পারেন। স্বাদে ভিন্নতা নিয়ে আসবে কাবাবটি। জেনে নিন কীভাবে তৈরি করবেন কাবাব।

কাঁঠালের বিচির কাবাব
উপকরণ
কাঁঠালের বিচি- ১ কাপ
পেঁয়াজ কুচি- আধা কাপ
রসুন বাটা- ১ চা চামচ
কাঁচামরিচ কুচি- ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
জিরার গুঁড়া- ১ চা চামচ
গরম মসলার গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
ধনেপাতা কুচি- ৩ টেবিল চামচ
বেসন- ২ টেবিল চামচ
ডিম- ১টি
তেল- ভাজার জন্য
প্রস্তুত প্রণালি
কাঁঠালের বিচির উপরের সাদা খোসা ফেলে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে লাল খোসা ছাড়িয়ে পাটায় মিহি করে বেটে নিন। এক্সট্রা পানি দেবেন না। এবার কাঁঠালের বিচি বাটার সঙ্গে বেসন, ডিম, পেঁয়াজ কুচি, রসুন বাটা, গরম মসলার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনেপাতা কুচি, মরিচ কুচি দিয়ে হাত দিয়ে মেখে নিন। প্রয়োজনে আরও খানিকটা বেসন দিতে পারেন। খুব বেশি শক্ত বা নরম যেন না হয় মিশ্রণ। হাতে সামান্য তেল মেখে কাবাবের আকৃতি করুন।
ভাজার জন্য প্যানে তেল দিন। তেল হালকা গরম হয়ে গেলে কাবাব দিয়ে দিন। প্রতিটি সাইড লালচে করে ভেজে নিন। মাঝারি আঁচে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে প্যান থেকে উঠিয়ে তেল ঝরিয়ে পরিবেশন করুন সসের সঙ্গে।

রেসিপি ও ছবি: মুক্তি’স কুকিং ওয়ার্ল্ড  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হার মেনে নিতে পারলেন না বেলিংহাম, ম্যাচ শেষে আর্জেন্টিনার বারকোকে চড়
হার মেনে নিতে পারলেন না বেলিংহাম, ম্যাচ শেষে আর্জেন্টিনার বারকোকে চড়
আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে দুই সাংবাদিক নিহত 
আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে দুই সাংবাদিক নিহত 
আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে যুবকের মৃত্যু 
আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে যুবকের মৃত্যু 
‘কণ্ঠ কেঁপে উঠছে, এই ছেলেরা অনন্য’: ইংল্যান্ডকে হারিয়ে আবেগাপ্লুত স্ক্যালোনি 
‘কণ্ঠ কেঁপে উঠছে, এই ছেলেরা অনন্য’: ইংল্যান্ডকে হারিয়ে আবেগাপ্লুত স্ক্যালোনি 
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার