রেসিপি: বরইয়ের টক-ঝাল-মিষ্টি আচার

লাইফস্টাইল ডেস্ক
১৩ মার্চ ২০১৯, ১৬:৩৫আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৬:৫৫
image

বাজারে পাওয়া যাচ্ছে কাঁচাপাকা বরই। বরইয়ের মজাদার আচার বানিয়ে খেতে পারেন বছরজুড়ে। জেনে নিন কীভাবে টক-ঝাল-মিষ্টি আচার বানাবেন বরই দিয়ে।

রেসিপি: বরইয়ের টক-ঝাল-মিষ্টি আচার উপকরণ
শুকনো বরই- আধা কেজি
সরিষার তেল- আধা কাপ
দারুচিনি- ২ টুকরা
আস্ত পাঁচফোড়ন- ১ টেবিল চামচ
আখের গুড়- আধা কাপ
মরিচের গুঁড়া– ১ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো   
ভিনেগার- ১/৪ কাপ
মুড়ির গুঁড়া- আধা টেবিল চামচ
ভাজা জিরার গুঁড়া- আধা টেবিল চামচ
ভাজা ধনিয়ার গুঁড়া- ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
শুকনো বরই কিনে আনতে পারেন বাজার থেকে। অথবা রোদে শুকিয়ে আচারের জন্য বরই তৈরি করে নিতে পারেন। বরই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পানিতে সেদ্ধ করে নিন শুকনা বরই। ১০ মিনিট উচ্চতাপে সেদ্ধ করার পর ছেঁকে উঠিয়ে ফেলুন।
প্যানে সরিষার তেল, পাঁচফোড়ন ও দারুচিনি দিয়ে এক মিনিট ভেজে নিন। এবার প্যানে সেদ্ধ করা বরই দিয়ে দিন। আখের গুড় অথবা চিনি দিন। মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে নেড়েচেড়ে নিন। গুড় গলে পানি পানি হয়ে গেলে ভিনেগার দিন। পানি খানিকটা শুকিয়ে আসার পর চামচের পেছনের অংশ দিয়ে বরই ভেঙে দিন। ভাজা মুড়ির গুঁড়া, ভাজা জিরার গুঁড়া ও ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। ৫ থেকে ৭ মিনিট জ্বাল করার পর নামিয়ে ঠাণ্ডা করুন। খুব বেশি শুকনা করে নামাবেন না। কারণ ঠাণ্ডা হলে এটি আরও খানিকটা শুকিয়ে আসবে। পরিষ্কার ও মুখবন্ধ বয়ামে আচার সংরক্ষণ করুন। ২ বছর পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন বরইয়ের আচার।

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে সরকারের ৫ উদ্যোগ 
এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে সরকারের ৫ উদ্যোগ 
গোলে গোলে মন জয়, হাল্যান্ডের নামে নবজাতকের নাম রাখছেন পেরুর বাবা-মায়েরা
গোলে গোলে মন জয়, হাল্যান্ডের নামে নবজাতকের নাম রাখছেন পেরুর বাবা-মায়েরা
ডেঙ্গু মোকাবিলায় লম্বা লুঙ্গি ও পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর 
ডেঙ্গু মোকাবিলায় লম্বা লুঙ্গি ও পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর 
সড়কের গর্তে পড়ে ভেঙেছে গাড়ি, ৭ দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে মেয়রকে আইনি নোটিশ
সড়কের গর্তে পড়ে ভেঙেছে গাড়ি, ৭ দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে মেয়রকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান