মার্শের ঝড়ো সেঞ্চুরিও অস্ট্রেলিয়াকে বাঁচাতে পারলো না

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ২০:০২ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২০:০২

মিচেল মার্শের বিধ্বংসী সেঞ্চুরিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পারেনি অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রুদ্ধশ্বাস লড়াইয়ে স্বাগতিকদের ৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। রবিবার চতুর্থ টি-টোয়েন্টিতে নাটকীয় জয়ে সিরিজে ৩-১ ব্যবধানে জিতেছে সফরকারীরা।

অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ ৫৭ বলে ১১৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। তার ব্যাট থেকে এসেছে ৯টি চার ও ৯টি ছক্কা। শেষ ওভারের চতুর্থ বলে হেনরি ক্রোকম্বের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তাতেই জয়ের আশা শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার।

এরপর জোয়েল ডেভিসকে এলবিডাব্লিউ করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান ক্রোকম্ব। শেষ বলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান, যা কার্যত অসম্ভব। ২৮ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ে বড় অবদান রাখেন ক্রোকম্ব।

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মার্শ একাই লড়াই চালিয়ে যান। শেষ ২৪ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৪৬ রান। তখনো জয়ের ভালো সম্ভাবনা ছিল স্বাগতিকদের। কিন্তু আদিল রশিদ ও স্যাম কারানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড। লেগ স্পিনার রশিদ ১৪ রানে ১ উইকেট এবং বাঁহাতি পেসার কারান ২৬ রানে ১ উইকেট নেন।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ১১তম ওভারে ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। ফিল সল্ট ৭, অ্যানিউরিন ডোনাল্ড ৭, ব্রুক ৯ এবং টম ব্যান্টন ৩ রান করে ফেরেন।

সেই বিপর্যয় সামাল দেন কারান। ২৮ বলে ৫০ রানের ইনিংসে চারটি ছক্কা মারেন তিনি। লিয়াম ডসনের সঙ্গে ১৪ বলে ২৩ এবং জেমি ওভারটনের সঙ্গে ৯ বলে ২০ রানের কার্যকর জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন এই অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে এটি তার তৃতীয় অর্ধশতক।

শেষ পাঁচ ওভারে ৭৬ রান যোগ করে ইংল্যান্ড। তাতে ৭ উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় সফরকারীরা। 
অস্ট্রেলিয়ার পেসার স্পেন্সার জনসন ৩৯ রানে ২টি এবং রাইলি মেরেডিথ ৪৪ রানে ২টি উইকেট নেন। 

 

/এফআইআর/
সম্পর্কিত
জুরেলের লড়াই, তবু বড় লিড নিউজিল্যান্ডের
টেস্টে মুশফিকের যত রেকর্ড
টেস্টে নতুন বল কেন ব্যাটারদের জন্য বিপজ্জনক? 
সর্বশেষ খবর
এইচএসসিতে পাস ১০ শতাংশের কম, ২২ কলেজের অধ্যক্ষদের তলব
এইচএসসিতে পাস ১০ শতাংশের কম, ২২ কলেজের অধ্যক্ষদের তলব
একাত্তরের জন্য পাকিস্তান অনুতপ্ত হবে, আশা শামা ওবায়েদের
একাত্তরের জন্য পাকিস্তান অনুতপ্ত হবে, আশা শামা ওবায়েদের
বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয়ে ‘শেখ হাসিনার মা’, ৪ কর্মকর্তা বরখাস্ত
বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয়ে ‘শেখ হাসিনার মা’, ৪ কর্মকর্তা বরখাস্ত
কে এই রাফিয়া, যাকে ডাকসুর শীর্ষ পদে দেখতে চান জামায়াত আমির?
কে এই রাফিয়া, যাকে ডাকসুর শীর্ষ পদে দেখতে চান জামায়াত আমির?
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা