ব্লাস্ট কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় বিচার ও নিরাপত্তা দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২০, ১৭:৫৯আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৮:১৪

ব্লাস্ট

কক্সবাজারের টেকনাফে বিজিবির চেকপোস্টে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর এক নারী কর্মীকে যৌন নির্যাতনের অভিযোগের ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে সংগঠনটি। একইসঙ্গে ওই কর্মীর নিরাপত্তাও চাওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ন্যায় বিচার ও নিরাপত্তা চেয়েছে সংস্থাটি।

ব্লাস্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ অক্টোবর কক্সবাজার জেলার টেকনাফে অবস্থিত বিজিবি চেকপোস্টে ব্লাস্টের একজন নারী সহকর্মীর যৌন নির্যাতনের অভিযোগ উত্থাপনের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ইতোমধ্যে আমরা আমাদের এই সহকর্মীর নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেছি। সবার জন্য ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে গঠিত প্রতিষ্ঠান হিসেবে আমরা এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার প্রচেষ্টা চালাবো এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন পত্রিকার সংবাদে বিভিন্ন পক্ষ থেকে সংশ্লিষ্ট নারী সহকর্মীর নাম প্রকাশ করায় আমরা বিশেষভাবে উৎকন্ঠা প্রকাশ করছি। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০- এ উল্লিখিত যৌন সহিংসতার শিকার নারী ও শিশুদের পরিচয় প্রকাশ না করার বিধানের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।

ব্লাস্টের পক্ষ থেকে আরও বলা হয়, যৌন নির্যাতন সংক্রান্ত উত্থাপিত অভিযোগের ক্ষেত্রে প্রথমেই অভিযোগকারীর সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করা ও ঘটনার দ্রুত নিরপেক্ষ তদন্ত অত্যাবশ্যক।

/জেইউ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি