শামেরান আবেদ আবারও বিকাশের চেয়ারম্যান নির্বাচিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ১৭:০৭আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৭:১১

শামেরান আবেদ দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের পরিচালনা পর্ষদ শামেরান আবেদকে দ্বিতীয়বারের জন্য চেয়ারম্যান নির্বাচিত করেছে। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে তিনি আবারও চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে ২০১৫ সালের নভেম্বরে তিনি প্রথমবার ৫ বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। শামেরান আবেদ ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডসহ বেশ কয়েকটি সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।পরিচালনা পর্ষদের ওই বৈঠকে ‘অ্যান্ট গ্রুপের’ মনোনীত পরিচালক ডগলাস ফেইগেনের পদত্যাগপত্র গৃহীত হয় এবং তার পদে গৌমিং চেং-কে স্বাগত জানানো হয়। বিকাশের পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন— ব্র্যাক ব্যাংক মনোনীত সেলিম আর. এফ. হোসেন, কাজী মাহমুদ সাত্তার, ব্যারিস্টার নিহাদ কবির ও রায়ান গিলবার্ট, মানি ইন মোশন মনোনীত নিকোলাস হিউজ ও অরুন গোর, আইএফসি মনোনীত অ্যান্ডি দেরভিশি এবং অ্যান্ট গ্রুপ মনোনীত কেনি ম্যান।

বিকাশ লিমিটেড (বিকাশ) বাংলাদেশের একটি ব্যাংক-লেড মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, যা ব্র্যাক ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্স প্রাপ্ত। বিকাশ মোবাইল ফোনের মাধ্যমে তার গ্রাহককে বিশেষ করে ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে বিবেচনায় রেখে সহজে, নিরাপদে এবং সুবিধাজনক উপায়ে পেমেন্ট এবং অর্থ স্থানান্তরের সেবা দিয়ে থাকে। এই মুহূর্তে বিকাশ বিশ্বের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান। বিকাশ ২০১০ সালে ব্র্যাক ব্যাংক লিমিটেড, বাংলাদেশ এবং মানি ইন মোশন এলএলসি, ইউএসএ- এর  যৌথ উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে। ২০১৩ সালের এপ্রিল মাসে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সদস্য ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) ইকুইটি পার্টনার হিসেবে এবং ২০১৪ সালের এপ্রিল মাসে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ইনভেস্টর হিসেবে বিকাশে যোগদান করে। ২০১৮ সালের এপ্রিল মাসে বিকাশে বিনিয়োগ করে চীনের আলিবাবা গ্রুপের অ্যাফিলিয়েট  অ্যান্ট গ্রুপ (সাবেক অ্যান্ট ফিনান্সিয়াল)।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার
মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, তেহরান পুড়িয়ে দেওয়া হুমকি
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, তেহরান পুড়িয়ে দেওয়া হুমকি
রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন পাঁচ শতাধিক বাংলাদেশি
রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন পাঁচ শতাধিক বাংলাদেশি
সর্বাধিক পঠিত
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ