‘ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে’

যশোর প্রতিনিধি
১৭ মে ২০২৫, ০৮:৪৮আপডেট : ১৭ মে ২০২৫, ০৮:৪৮

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে। পৃথিবীর কোনও দেশ তার প্রতিবেশী দেশের সঙ্গে এমনটি করে না। পানি নিয়ে বিশ্বের অনেক দেশের সঙ্গে সমস্যা হলেও তার সমাধান হয়ে যায়। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের পানি নিয়ে বিবদমান সমস্যার কোনও সমাধান হয় না। তাই দেশের জাতীয় স্বার্থে সব নাগরিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ভারতে কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করে নিতে হবে।’

শুক্রবার (১৬ মে) ফারাক্কা দিবস উপলক্ষে ‘জিয়া পরিষদ’ যশোর আয়োজিত ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আজকের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘জল এবং স্থল উভয়পথে আমাদের ওপর আগ্রাসন চালাচ্ছে। ভারত পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে দেশকে মরুভূমিতে পরিণত করছে। আমাদের প্রাণপ্রকৃতি জীব ও বৈচিত্র্য হুমকির মধ্যে পড়ছে। পরিবেশ আন্দোলন আরও জোরদার করতে হবে। এ ক্ষেত্রে পরিবেশবাদী সংগঠনসমূহকে জোরালো ভূমিকা রাখতে হবে। ফারাক্কা নিয়ে ভারত আমাদের সঙ্গে যেটি করছে, তা বিশ্ব বাসীকে জানিয়ে দিতে হবে।’

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী