কক্সবাজারে বিজিবির মামলায় নারী এনজিও কর্মীর বিরুদ্ধে সমন জারি

কক্সবাজার প্রতিনিধি
২২ নভেম্বর ২০২০, ১৯:৩৮আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৯:৫৭

কক্সবাজারে এক নারীর বিরুদ্ধে বিজিরি ১০০ কোটি টাকার মানহানির মামলার প্রতিবেদন আদালতে জমা হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মামলায় বিজিবি’র আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদুল করিম।

কক্সবাজারে নারী এনজিও কর্মীর বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দায়েরকৃত ১০০ কোটি টাকার মানহানি মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। রবিবার (২২ নভেম্বর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক মুহাম্মদ হেলাল উদ্দিনের আদালতে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।  এ প্রতিবেদন জমার পর আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছেন বিচারক।

আদালতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাজ্জাদুল করিম ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমেদ।

প্রতিবেদন জমা শেষে বেরিয়ে এসে অ্যাডভোকেট সাজ্জাদুল করিম জানান, বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে ওই এনজিওকর্মী বিজিবির মতো একটি বাহিনীর মানহানি করেছে। তদন্ত প্রতিবেদনে সেটি উঠে এসেছে। পরবর্তী ধার্য তারিখে মামলার শুনানি হবে।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে অটোরিকশা যাত্রী ব্লাস্ট এনজিওকর্মী ফারজানা আক্তারকে তল্লাশি করে বিজিবি সদস্যরা। এ ঘটনায় বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন ওই এনজিওকর্মী। এ সংবাদ কয়েকটি জাতীয় দৈনিকে প্রচারিত হলেও পরে প্রথমে যে দৈনিকটি প্রচার ও প্রকাশ করেছিল তারা দুঃখপ্রকাশ করে সংবাদটি প্রত্যাহার করে নেয়।  এদিকে, ঘটনাটিকে মিথ্যা দাবি করে গত ১০ নভেম্বর  কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলার বাদী ফারজানা আক্তারের বিরুদ্ধে ফৌজদারি ৫০০ ধারায় ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন বিজিবির নায়েব সুবেদার বাদী মোহাম্মদ আলি মোল্লা।

মামলাটি তদন্ত করেন টেকনাফ থানার ওসি (অপারেশন) ইন্সপেক্টর শরিফুল ইসলাম। রবিবার (২২ নভেম্বর) চাঞ্চল্যকর মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি