লন্ডন থেকে সিলেটে আসা ২৮ যাত্রীর করোনা পজিটিভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২১, ০০:২৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০০:২৪

লন্ডন থেকে সিলেটে আসা ১৫৭ যাত্রীর মধ্যে ২৮ জনের করোনা পজিটিভ এসেছে। গত ২১ জানুয়ারি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে এই যাত্রীরা আসেন এবং কোয়ারেন্টিনে যান। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেন।

২১ জানুয়ারি ফ্লাইট অবতরণের পরপর সরকারি নির্দেশনা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধানে যাত্রীদের চার দিনের জন্য বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়।

পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের জানান, সোমবার (২৫ জানুয়ারি) তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ছেড়ে দিতে রবিবার (২৪ জানুয়ারি) নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হয়। এতে ২৮ জন করোনা পজিটিভ আসে। করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ আসা ২৮ যাত্রীকে খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।  

করোনা আক্রান্ত যাত্রীদের মধ্যে হোটেল নুরজাহানে ১৫ জন, হোটেল ব্রিটানিয়ায় ৫ জন, হোটেল হলিগেটে ৪ জন, হোটেল হলি সাইডে ১ জন এবং হোটেল লা রোজ সেন্টারে ৩ জন ছিলেন।

/সিএ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি