সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২২:২০

সুনামগঞ্জের তাহিরপুরে এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আহত সাংবাদিকের নাম কামাল হোসেন। হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজার ফেসবুক আইডিতে সাংবাদিক কামালকে মারধরের ভিডিওটি আপলোড করা হলে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে (ভাইরাল হয়)। এই ভিডিওতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, দৈনিক সংবাদ ও দৈনিক শুভ প্রতিদিনের তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে যাদুকাটা নদীতে অবৈধভাবে পাড় কেটে বালু পাথর উত্তোলনের ছবি তোলার চেষ্টা করলে সেখানকার একটি পাথরখেকো চক্র তাকে মারধর করে এবং ঘাগটিয়া চকবাজারে গাছের সঙ্গে বেঁধে রাখে।  ভিডিওচিত্রে তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করার ছবি দেখতে পাওয়া যায়। তবে হামলাকারীদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা দাবি করেছেন, হামলাকারীরা যাদুকাটা নদীতে অবৈধভাবে পাড় কেটে বালু পাথর উত্তোলনের সঙ্গে জড়িত। এ চক্রটির কারণে ধ্বংস হয়ে যাচ্ছে যাদুকাটা নদী।

স্থানীয় বাসিন্দা জিয়ারুল হক  জানান, লোকজনের সামনে কামাল হোসেন নামের ওই সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে মারধর করছে দুর্বৃত্তরা। পরে আমরা তাকে উদ্ধার করে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসি।

হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা  জানান, একজন সাংবাদিক যাদুকাটা নদীতে অবৈধভাবে পাড় কেটে বালু পাথর উত্তোলন করার ছবি তুলতে গেলে তাকে আটক করে পাথরখেকোরা। এরপর তাকে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে মারধর করেছে। আমি জোর দাবি জানাই, এর সঙ্গে যারা যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

তাহিরপুর থানার এস আই মাহমুদুল হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী