নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪০

নীলফামারী সদরের খোকশাবাড়ি গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুইজন হলো জেলা সদরের গোড়গ্রাম হাজীপাড়ার ইস্কান্দার মির্জার ছেলে সাকিব সরকার (২৮) ও টুপামারী দোগাছি গ্রামের আমিনুর রহমানের ছেলে শাহাজাদা তালিব (২৩)।

সদর থানার ওসি (তদন্ত) মাহমুদ-উন-নবী এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার (১ জানুয়ারি) রাতে পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২ জানুয়ারি) গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, রবিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে স্বামীর সঙ্গে ঝগড়া করে ওই গৃহবধূ বাড়ি থেকে বেরিয়ে পাশের গ্রামের ফুফুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে হাজিগঞ্জ মাহাবুবা মেমোরিয়াল হাসপাতালের সামনে ফাঁকা রাস্তায় অভিযুক্ত দুই যুবক তাকে আটকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ধর্ষণের শিকার নারীকে টহল পুলিশের সদস্যরা উদ্ধার করে।

সদর থানার ওসি (তদন্ত) মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের ফুফু থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করলে, আমরা ধর্ষকদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছি। তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর, ২০২৬)
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন