রাজধানীতে ৫ জঙ্গি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৪

রাজধানীর ফার্মগেট ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন (আল্লাহর দল) নামে সংগঠনের ৫ সদস্যকে গ্রেফতারে করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান পরিচালনা করে তেজগাঁও থানাধীন ফার্মগেট তেজতুরী বাজারস্থ প্যাসিফিক হোমস টাওয়ার-এর নিচতলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর দুই সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলো শেখ কামাল হোসেন ও সোহেল রানা।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী এটিইউ দলটি একই দিন রাতে মোহাম্মদপুর থানাধীন কাটাসুর এলাকাস্থ শেরে বাংলা রোডে অভিযান চালিয়ে আরও তিন সদস্যকে গ্রেফতার করে। তারা হলো এবি আহমেদ পাল্জু, খালেকুজ্জামান, মনিরুজ্জামান মিলন।

তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন, ভিসা কার্ড ও কারাবন্দিদের টাকা প্রদানের স্লিপ ও ৩৭,০৬২ টাকা উদ্ধার করা হয়েছে।

এন্টি টেরোরিজম ইউনিটের গণমাধ্যম শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে শেখ কামাল হোসেন আল্লাহর দলের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব পালন করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন