প্রত্যক্ষদর্শী নেই তবুও মৃত্যুদণ্ড, রায়ে অসন্তুষ্ট আসামিপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪২

ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) ৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী এম এ বি এম খায়রুল ইসলাম।

বুধবার (১০ ফেব্রুয়ারি) আদালত রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়াতে তিনি একথা বলেন।

আইনজীবী এম এ বি এম খায়রুল ইসলাম বলেন, ‘আসামিদের মধ্যে যারা পলাতক আছেন এবং উপস্থিত আছেন তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কিন্ত এই মামলায় একজনও প্রত্যক্ষদর্শী নেই। নেই কোনও সাক্ষী। ঘটনাস্থলেও কেউ ছিল না। শুধু ১৬৪ ধারার ওপর ভিত্তি করে এই রায় দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট না। উচ্চ আদালতে গিয়ে রায়ের বিরুদ্ধে আপিল করবো।’

তিনি বলেন, আদালত অবজার্ভেশনে বলেছেন, তারা সবাই ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির ওপর ভিত্তি করে রায় দেওয়া হচ্ছে। কিন্ত আসল কথা হল আসামিদের দীর্ঘদিন আটক রেখে তাদের শেখানো মতে জবানবন্দি নেওয়া হয়েছে।

আসামিপক্ষে আরেক আইনজীবী অ্যাডভোকেট এম নজরুল ইসলাম বলেন, ‘আমরা রায়ে সন্তুষ্ট না। উচ্চ আদালতে আপিল করবো। উচ্চ আদালতে আপিল করা আসামির অধিকার আছে। আদালত রায় দিতেই পারেন। তবে যেহেতু উচ্চ আদালতে যাওয়ার অধিকার আছে আসামিরা উচ্চ আদালতে যাবে। সমাজে এসব হত্যাকাণ্ড ও অসঙ্গতির বিচার হোক এটা আমরাও চাই। তবে আমরা ন্যায় বিচার চাই। এখানে আসামিরা দাবি করছেন তারা ন্যায়বিচার পায়নি।’

আরও পড়ুন:

দীপন হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড

রায় শুনে কাঁদলেন দীপনের স্ত্রী রাজিয়া

/এসএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান