জাপানের পত্রিকায় মুক্তিযোদ্ধা ও কাতো প্রসঙ্গ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৩ আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৩

মুক্তিযোদ্ধা সংসদে তার পরিচয় নিছক একজন খেলোয়াড় হিসেবে। কিন্তু মনেপ্রাণে ক্লাবটিকে ভালোবেসেছেন বলে খেলতে এসেও দলটির অন্যতম ত্রাণ কর্তার ভূমিকায় কাজ করে যাচ্ছেন জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতো। দলটির আর্থিক অবস্থার উন্নয়নে নানানভাবে স্পন্সর নিয়ে আসছেন। বলতে গেলে দলকে চাঙা করে তুলছেন তিনি একাই।

কাতোর এমন কর্মকাণ্ড নিজ দেশ জাপানেও কম আলোচিত হচ্ছে না। এই তো জাপানের অন্যতম শীর্ষস্থানীয় দৈনিক আশাহি শিম্বুনে খবরও ছাপিয়েছে কাতো ও মুক্তিযোদ্ধাকে নিয়ে। সেখানে এসেছে বাংলাদেশের ফুটবল প্রসঙ্গও।

জাপানি হয়েও ইউসুকে কাতো বাংলাদেশে খেলতে এসে এদেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছেন। সবশেষ তো ভাষা দিবসে শহীদ মিনারে গিয়ে ফুলেল শুভেচ্ছাও দিয়ে এসেছেন। ফেসবুকে চেষ্টা করেছেন বাংলায় বার্তা দেওয়ার।

জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতো। কাতোর এমন প্রচেষ্টা জেনে তাদের শীর্ষস্থানীয় পত্রিকা আশাহি শিম্বুনেতে আজ  ছাপা হয়েছে খবরটি। কাতো এই প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মুক্তিযোদ্ধা ক্লাব দলবদলে সংকটে ছিল। আমি চেষ্টা করেছি স্পন্সর আনার মাধ্যমে তাদের সমস্যা থেকে উত্তরণ ঘটাতে। যে কারণে লিগে দলটির খেলতে সহজ হয়েছে। এছাড়া বাংলাদেশের প্রতি ভালোবাসার কথাও এসেছে জাপানের পত্রিকায়।’

জাপান থেকে অনলাইনে জুমের মাধ্যমে সাক্ষাৎকারে কাতো বাংলাদেশ ও মুক্তিযোদ্ধা দল নিয়ে কথা বলেছেন। কাতো চাইছেন মুক্তিযোদ্ধার জন্য এমন প্রচেষ্টা সামনের দিকেও অব্যাহত রাখতে। কেননা এই দেশকে যে অনেকটাই আপন করে নিয়েছেন এই জাপানি!

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!