ঢাবি অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের চলমান পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। তিনি জানান, বুধবার (২৪ ফেব্রুয়ারি) সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

ওই অনলাইন বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ সাত কলেজের অধ্যক্ষ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সাত কলেজের চলমান পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (২২ ফ্রেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী প্রেস ব্রিফিংয়ে ঘোষণা করেন, আগামী ১৭ মে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে। এই সময় পর্যন্ত পরীক্ষা বন্ধ করতে হবে। সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত সমভাবে প্রযোজ্য হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

এরপর মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাত কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করে চলমান পরীক্ষা ১৭ মে পর্যন্ত স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর রাত থেকেই শিক্ষার্থীরা পরীক্ষা চালিয়ে নেওয়ার দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধ আন্দোলন শুরু করে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি