পরীক্ষিত নেতাকর্মীরাই দলের নেতৃত্বে আসবেন: তথ্যমন্ত্রী

পাবনা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২২

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি সৃষ্টিশীল সংগঠনের নাম। এই সংগঠনের নেতৃত্বে স্বাধীনতা এসেছে।’ তিনি বলেন, ‘ক্ষমতায় থাকলে নেতাকর্মীদের মধ্যে অলস্য এসে যায়। সেটা হতে দেওয়া যাবে না। পিঠ বাঁচাতে এবং টাকা আয় করতে অনেকেই আসবে, তাদের দরকার নাই। পরীক্ষিত নেতাকর্মীরাই দলের নেতৃত্বে আসবেন। তাহলে শেখ হাসিনার হাত আরও শক্তিশালী হবে।’

পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বুধবার তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বঙ্গবন্ধু প্রাণ বাজি রেখে সংগ্রাম করে স্বাধীনতা এনেছেন। বঙ্গবন্ধু শুধু স্বাধীনতাই চাননি, চেয়েছিলেন উন্নত দেশ গড়তে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে হত্যা করায় সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন।’

তথ্যমন্ত্রী বলেন,’ আগে শুধু সিনেমায় ফ্লাইওভার দেখা যেত। এখন বাংলাদেশের অনেক জায়গায় দেখা যায়। কবিরা আগে কুঁড়ে ঘর নিয়ে কবিতা লিখতেন, এখন দূরবীন দিয়েও কুঁড়ে ঘর দেখা যায় না। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবতা। আবেদন, ভর্তি, লেখাপড়া সবকিছুই হচ্ছে ডিজিটাল ব্যবস্থায়।’

তিনি বলেন, ‘করোনার টিকা এখনও অনেক রাষ্ট্র পায় নাই। বাংলাদেশ টিকা সংগ্রহে অনেক দেশের চাইতে এগিয়ে। সমালোচনা করলেও বিএনপির নেতারা টিকা নিচ্ছেন। বাংলাদেশের সাফল্য সম্ভব হয়েছে শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে।’

এর আগে ফরিদপুর উপজেলার ওয়াজি উদ্দিন খান পৌর মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীরের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক এস এম কামাল, কার্যকরী সদস্য কবিতা জাহান কবিতা, শামসুল হক টুকু এমপি, মো. মকবুল হোসেন এমপি, আহমেদ ফিরোজ কবীর এমপি, নুরুজ্জামান বিশ্বাস এমপি, নদিরা ইয়াসমিন জলি এমপি প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকালে অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল।

/এফএস/
সম্পর্কিত
গ্রেফতার আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল
তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল  
সর্বশেষ খবর
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৫
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৫
জামায়াতে আসলে কী চায়
জামায়াতে আসলে কী চায়
মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার
মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার
‘এমপিরা ঋণখেলাপি নন ঋণগ্রস্ত’, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনায় রুমিন ফারহানা
‘এমপিরা ঋণখেলাপি নন ঋণগ্রস্ত’, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনায় রুমিন ফারহানা
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
পাবনায় ১৬০০ ছাড়িয়েছে সমকামী, ১৬ জন এইডসে আক্রান্ত
পাবনায় ১৬০০ ছাড়িয়েছে সমকামী, ১৬ জন এইডসে আক্রান্ত