বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ; আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা; বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বেতন বাড়ছে আরও ১১ লাখ ডলার; ৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী; দিল্লিতে তিন বছরে ১১৩৩ ভবন ধস, ঝুঁকিতে কারা?; হ্যারি-মেগানের নতুন পরিচয় কী, জানালেন রাজা চার্লস; বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী, মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ ক্ষমতা!; মার্কিন নিষেধাজ্ঞায় থমকে গেছে ইরানি শিক্ষার্থীদের বিদেশে পড়ার স্বপ্ন; শি-ট্রাম্প বৈঠকের আগেই চীনের বাণিজ্যে জোয়ার; ‘বাঙালি মাছ-মাংস খাবেই’, বাঘেশ্বর বাবাকে রাজ্য বিজেপির জবাব- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
নদী বিহীন মরুভূমিতে ঘেরা সৌদি আরবে ৩ কোটি ৭০ লাখ মানুষের জন্য বিশুদ্ধ পানির জোগান নিশ্চিত করা বড় ধরনের চ্যালেঞ্জ। দেশটির ৯৫ শতাংশের বেশি এলাকা শুষ্ক মরুভূমি এবং বার্ষিক বৃষ্টিপাত অনেক জায়গায় ১০০ মিলিমিটারেরও কম। গ্রীষ্মে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।
বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে এ ধরনের স্বাধীন নজরদারি ব্যবস্থা রয়েছে। তবে সব দেশের কাঠামো এক নয়। কোথাও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য আলাদা প্রতিষ্ঠান রয়েছে, কোথাও গুরুতর ঘটনার তদন্ত করে স্বাধীন সংস্থা, আবার কোথাও ওমবাডসম্যান বা জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠান আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারি করে।
বিশ্বের সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত রাজনৈতিক নেতা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের বার্ষিক বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এতে প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর বার্ষিক বেতন বাড়বে ১৪ লাখ সিঙ্গাপুরী ডলার (প্রায় ১১ লাখ মার্কিন ডলার)। তবে তিনি আগামী পাঁচ বছর বেতনের এই বর্ধিত অংশ দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন বলে জানিয়েছেন।
একটি জমি সংক্রান্ত মামলার দীর্ঘ ৩৩ বছর পর এক অদ্ভুত বেআইনি ঘটনা সামনে এনেছে ভারতের কর্ণাটক হাইকোর্ট। আদালত দেখতে পেয়েছে, ১৯৯৩ সালে দায়ের করা একটি মামলা আসলে এমন এক ব্যক্তির নামে করা হয়েছিল, যিনি মামলাটি করার পাঁচ বছর আগেই মারা গেছেন। শুধু তা-ই নয়, তার মৃত্যুর পরই আইনগতভাবে বাতিল হয়ে যাওয়া এক পাওয়ার অব অ্যাটর্নি ব্যবহার করে মামলাটি চালানো হচ্ছিল।
ভারতের রাজধানী দিল্লিতে একটি আবাসিক ভবন ধসে অন্তত সাতজন নিহত হওয়ার পর শহরের ভবন নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গত তিন বছরে দিল্লিতে ভবন ধস-সংক্রান্ত ১ হাজার ১৩৩টি ঘটনা নথিভুক্ত হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় আবাসনের বাড়তি চাপ এই ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
যুক্তরাষ্ট্রের থেকে সম্প্রতি যুক্তরাজ্যে ফিরেছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। তবে ব্রিটেনে ফিরলেও তাদের রাজপরিবারের ‘কার্যকর সদস্য’ বা ওয়ার্কিং মেম্বার হিসেবে বিবেচনা করা হবে না বলে। সোমবার এক চিঠির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছেন রাজা তৃতীয় চার্লস। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রহস্যময় কোনও ব্যাধি কিংবা জিনগত পরীক্ষার মাধ্যমে ২০২৭ সালে একদল মানুষ পাবেন অতিপ্রাকৃতিক বা ‘সুপারহিউম্যান’ ক্ষমতা- নিজের অনুসারীদের জন্য এমনই এক অদ্ভূত ভ্যবিষ্যদ্বাণী রেখে গেছেন বুলগেরিয়ার অন্ধ রহস্যবাদী নারী বাবা ভাঙ্গা। করোনা মহামারি, ৯/১১ হামলা এবং লেডি ডায়ানার মৃত্যুর মতো একাধিক বৈশ্বিক ঘটনার আগাম পূর্বাভাস দেওয়ার কৃতিত্ব দেওয়া হয় ১৯৯৬ সালে সালে মারা যাওয়া এই নারীকে। যদিও তিনি সত্যিই এসব ভবিষ্যদ্বাণী করেছিলেন কি না তার কোনও সুনির্দিষ্ট প্রমাণ নেই, তবে তার অনুসারীরা বিশ্বাস করেন যে এই ঘটনাগুলো ঘটার বহু দশক আগেই তিনি তা দেখতে পেয়েছিলেন।
চলতি মাসের শেষের দিকে ইরানে বসে ‘টোফেল’ ইংরেজি দক্ষতা পরীক্ষা দেওয়ার কথা ছিল ৩২ বছর বয়সী নিকির। বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এই যোগ্যতা অত্যন্ত জরুরি। কিন্তু ওয়াশিংটনের সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে পরীক্ষাটি বাতিল হয়ে যাওয়ায় বিদেশে গিয়ে পরীক্ষা দেওয়ার পথ খুঁজতে হচ্ছে তাকে, যেখানে পরীক্ষা ফি এবং যাতায়াত খরচের বিপুল বোঝা যুক্ত হয়েছে।
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসার এবং ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের মুখে গত আগস্ট মাসে চীনের আমদানি ও রফতানি বাণিজ্য উল্লেখযোগ্যহারে বেড়েছে। সেমিকন্ডাক্টর, কম্পিউটিং হার্ডওয়্যার এবং এআই সম্পর্কিত অন্যান্য প্রযুক্ত পণ্যের জোরালো বৈশ্বিক চাহিদার ওপর ভর করে চীনের এই পরাক্রমশালী বাণিজ্য প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দুর্গাপূজার সময়ে বাঙালিদের আমিষ খাবার গ্রহণ নিয়ে ধর্মীয় বক্তা বাঘেশ্বর বাবা বা ধীরেন্দ্র শাস্ত্রীর বিতর্কিত মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ধীরেন্দ্র শাস্ত্রীর আবেদন প্রত্যাখ্যান করে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পূজার সময়ে বাঙালিরা কী খাবেন তা ঠিক করে দেওয়ার কোনও অধিকার এই ধর্মীয় বক্তার নেই।

সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বেতন বাড়ছে আরও ১১ লাখ ডলার
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
দিল্লিতে তিন বছরে ১১৩৩ ভবন ধস, ঝুঁকিতে কারা?
হ্যারি-মেগানের নতুন পরিচয় কী, জানালেন রাজা চার্লস
বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী, মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ ক্ষমতা!
মার্কিন নিষেধাজ্ঞায় থমকে গেছে ইরানি শিক্ষার্থীদের বিদেশে পড়ার স্বপ্ন
শি-ট্রাম্প বৈঠকের আগেই চীনের বাণিজ্যে জোয়ার
‘বাঙালি মাছ-মাংস খাবেই’, বাঘেশ্বর বাবাকে রাজ্য বিজেপির জবাব







