আওয়ামী লীগ ক্লোজড চ্যাপ্টার, পতন হয়েছে বাংলাদেশে আর দাফন ভারতে: সারজিস

পটুয়াখালী প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপিকে আলাদাভাবে মূল্যায়ন করা হলেও আমরা দলটির কোনও অন্যায়ে বিন্দুমাত্র ছাড় দেবো না। তাদের সকল অন্যায়ের প্রতিবাদ করবো আমরা। চাঁদাবাজি করলে চাঁদাবাজ বলবো। বিগত ছয় মাসে বিএনপি জনআকাঙ্ক্ষা থেকে দূরে সরে গেছে। এভাবে চলতে থাকলে পাঁচ বছর ক্ষমতায় স্থায়ী হতে পারবে না তারা।’

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে এনসিপির পটুয়াখালী জেলা শাখার আয়োজনে মল্লিকা পার্টি সেন্টারে অনুষ্ঠিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

দেশে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানির যে জাতীয় সংকট চলছে আমরা তাতে বিএনপিকে সহযোগিতা করতে চাই উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘কিন্তু উচ্চমূল্যে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি কিনে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। আবার কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন কেউ যদি অরাজকতা সৃষ্টির চেষ্টা করে আইনগতভাবে তা প্রতিহত করা হবে। এই অরাজকতা তাদের দুর্নীতি, অব্যবস্থাপনা, অযোগ্যতাকে বড় বড় পদে পদায়নের জন্য তারা সৃষ্টি করছে। নিজেরা অরাজকতা তৈরি করে বিরোধীদলের ওপরে দায় চাপিয়ে তাদের দমন করার যে রাজনীতি করা হচ্ছে, তা এই বাংলাদেশে চলবে না। জনগণের এই দুর্বিষহ কষ্টের বিষয়গুলো নিয়ে লুটপাটের রাজনীতি করা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।’

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়ে সারজিস আলম বলেন, ‘অভিনেত্রী বাঁধনকে সরকারিভাবে আইনগত সহায়তার প্রদানের পাশাপাশি বর্তমান সরকারকে ওই অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ ১৪০০ মানুষকে হত্যা করেছিল। বর্তমানে আওয়ামী লীগ একটি ক্লোজড চ্যাপ্টার। তাদের বাংলাদেশে পতন হয়েছে, ভারতে গিয়ে দাফন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপিকে লাগাম টেনে ধরতে হবে। বিএনপি যদি ভোটের সমঝোতার জন্য খুনি ও স্বৈরাচারদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চিন্তাভাবনা করে তাহলে হিতে বিপরীত হবে। এক্ষেত্রে কোনও সংকট তৈরি হলে সকল দলের ওপর দিয়েই যাবে এবং বিএনপি যেহেতু ক্ষমতায়; সংকটের অগ্রভাগ তাদেরকেই মোকাবিলা করতে হবে। বিএনপি ও বিচার বিভাগ যদি এই বিষয়গুলোতে শাস্তি নিশ্চিত না করে, তাহলে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে আমাদের আবারও রাজপথে নামতে হতে পারে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনসিপির বিভাগীয় সংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, কর্মশালা সংক্রান্ত বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহবায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার। এতে বক্তব্য দেন যুব শক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মঞ্জু প্রমুখ। পরে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার মাধ্যমে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 

/এএম/ 
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া ৩ জন গ্রেফতার, কাদের অনুসারী তারা?
শেখ হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না: সারজিস আলম
বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আ.লীগের মানসিকতা বদলায়নি: এনসিপি
সর্বশেষ খবর
ভেজাল ঠেকাতে ৭ মাসে ১২১০ খাদ্য নমুনা পরীক্ষা
ভেজাল ঠেকাতে ৭ মাসে ১২১০ খাদ্য নমুনা পরীক্ষা
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় এমবাপ্পে-ইয়ামাল, ফিরলেন মেসি
ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় এমবাপ্পে-ইয়ামাল, ফিরলেন মেসি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক