স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলা নিতে গড়িমসির অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫২ আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫২

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িতে মো. মনসুর আলী (২৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা নিতে গড়িমসির অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২১ দুপুরের দিকে মো. মনসুর আলী এক ত্রিপুরা স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের প্রচেষ্টা চালায়। পরে খবর স্থানীয় লোকজন ধর্ষণ চেষ্টাকারীকে হাতেনাতে আটক করে স্থানীয় ইউপি সদস্য মো. তাজু ইসলামের কাছে হস্তান্তর করেন। কিন্তু তিনি কোনও আইনি পদক্ষেপ না নেওয়ায় স্কুলছাত্রী ও তার অভিভাবকরা বৃহস্পতিবার মাটিরাঙ্গা থানায় মামলা করতে গেলে নানা অজুহাত দেখিয়ে মামলা নিতে গড়িমসি করা হয়। শুক্রবার তারা আবার মামলা করতে থানায় গেলে উল্টো স্কুলছাত্রীকে দীর্ঘক্ষণ ধরে থানার একটি কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করা হয়েছে।’

বিবৃতিতে তিনি অবিলম্বে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা নিয়ে অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হকার উচ্ছেদে গিয়ে তোপের মুখে নাসিক প্রশাসক, বিক্ষোভ-হাতাহাতি
হকার উচ্ছেদে গিয়ে তোপের মুখে নাসিক প্রশাসক, বিক্ষোভ-হাতাহাতি
হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা
হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা
তিন দশক পর মিউজিক ভিডিওতে দিলারা জামান
তিন দশক পর মিউজিক ভিডিওতে দিলারা জামান
পতিত আ.লীগের সঙ্গে আঁতাত করে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: রিজভী
পতিত আ.লীগের সঙ্গে আঁতাত করে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: রিজভী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার