লেখক মুশতাক আহমেদের দাফন সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১, ০২:২১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০২:২১

লেখক মুশতাক আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ফ্রেবুয়ারি) রাত পৌনে দশটার দিকে রাজধানীর আজিমপুর গোরস্থানে তার দাফন হয়। এসময় তার পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন। শুক্রবার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মুশতাক আহমেদের মরদেহ তার বাসায় নিয়ে আসা হয়।

শুক্রবার রাতে একাধিক সংবাদমাধ্যমকে মুশতাক আহমেদের চাচাতো ভাই মফিজুল ইসলাম জানান, দাফনের আগে শুক্রবার রাতে লালমাটিয়া সি ব্লকের একটি মসজিদে মুশতাক আহমেদের জানাজা হয়। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয়রাও অংশ নেন। 

এদিকে, মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার রাজধানীতে দিনব্যাপী বিক্ষোভ-প্রতিবাদ করে বিভিন্ন দল ও সংগঠন। নগরীর প্রেসক্লাব, শাহবাগ, শহীদ মিনার এলাকায় এসব বিক্ষোভ হয়। বিকালে শাহবাগে গায়েবানা জানাজা ও বিক্ষোভ প্রদর্শন করে কয়েকটি সংগঠন।

উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইনে  কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে গত ৫ মে রাজধানীর কাকরাইল ও লালমাটিয়া থেকে আটক করেছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

সেদিনই র‌্যাব-৩ এর ওয়ারেন্ট অফিসার আবু বকর সিদ্দিক রমনা থানায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ‘আই অ্যাম বাংলাদেশি’ নামে ফেসবুক পেজে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ করতে বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশে অপপ্রচার বা গুজবসহ বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছেন। যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটায়।

/এসটিএস/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়