গাজীপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুর প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৬

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে বিজিবির প্লাটুন সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

রবিবার (১ নভেম্বর) সকালে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুরের কালিয়াকৈর ও সফিপুর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে বিজিবি সদস্যরা সেখানে পৌঁছেছেন। শিল্প পুলিশকে সহযোগিতা এবং সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের মোতায়েন করা হয়েছে।

তবে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধের ঘটনা ঠেকাতে বিজিবি মোতায়েন করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি তিনি।

/আরএইচ/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
বাংলাদেশে ঢুকে মারধর, কৃষকদের ধাওয়ায় গ্রেনেড ছুড়ে পালালো বিএসএফ
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
সর্বশেষ খবর
ওয়েলসের পাহাড়ে পাথরের মিনার, পথে পথে খনির ইতিহাস
ওয়েলসের পাহাড়ে পাথরের মিনার, পথে পথে খনির ইতিহাস
এক জেলায় ৯ বাহিনীর কাছে তিন শতাধিক অবৈধ অস্ত্র, কথায় কথায় গুলি
এক জেলায় ৯ বাহিনীর কাছে তিন শতাধিক অবৈধ অস্ত্র, কথায় কথায় গুলি
বার্সেলোনার আগে যে ক্লাবে খেলতেন মেসি, সেখানেই ফেরার গুঞ্জন
বার্সেলোনার আগে যে ক্লাবে খেলতেন মেসি, সেখানেই ফেরার গুঞ্জন
‘একজন উপার্জনক্ষম বড় পরিবারে চাপা কান্না চলছে’
‘একজন উপার্জনক্ষম বড় পরিবারে চাপা কান্না চলছে’
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি