যুক্তরাষ্ট্রে জনসনের এক ডোজের ভ্যাকসিন অনুমোদন

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৮

করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত এক ডোজের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এর আগে সে দেশে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন অনুমোদিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, তৃতীয় ভ্যাকসিন হিসেবে জনসনের টিকার অনুমোদন করোনার বিরুদ্ধে বাইডেন প্রশাসনের লড়াইকে বেগবান করবে।

করোনাভাইরাসের মহামারি অবসানে বর্তমানে যেসব টিকা ব্যবহার করা হচ্ছে তার প্রতিটিরই দুই ডোজ করে নিতে হচ্ছে। একটি মাত্র ডোজ ব্যবহার করে করোনা থেকে সুরক্ষা পাওয়া গেলে মহামারি ঠেকানো আরও সহজ হয়ে উঠবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের পাশাপাশি ভোক্তা ও শিল্প প্রতিনিধিদের সমন্বয়ে এফডিএ গঠিত ২২ সদস্যের কমিটির ভার্চুয়াল বৈঠক হয়। সেখানে জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত এক ডোজের করোনার টিকাকে কার্যকর ও নিরাপদ উল্লেখ করে তা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের একটি স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেল।

ফাইজার বা মডার্নার মতো ফ্রিজারে খুব কম তাপমাত্রায় রাখার দরকার হয় না জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত টিকা, সাধারণ ফ্রিজে রাখলেই চলে।

নিজেদের টিকার পরীক্ষার ভিত্তিতে জনসন অ্যান্ড জনসনের দাবি, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে এটি করোনার খুব খারাপ ধরনকে মোকাবিলা করতে পারে। ২৪ ফেব্রুয়ারি (বুধবার) যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রকাশ করা নথিতে বলা হয়, বিশ্বজুড়ে ৪৪ হাজার মানুষের ওপর চালানো পরীক্ষায় দেখা গেছে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকাটি কোভিড-১৯-এ মারাত্মক অসুস্থতা থেকে রক্ষায় ৬৬ শতাংশ কার্যকর। এছাড়া দক্ষিণ আফ্রিকার নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও টিকাটি ৬৪ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে।

এফডিএ সে সময় জানিয়েছে, এই টিকাটি প্রয়োগের ২৮ দিন পর থেকে হাসপাতালে ভর্তি ঠেকাতে শতভাগ কার্যকর। এছাড়া টিকাটি গ্রহণকারীদের মধ্যে কারও মৃত্যুর ঘটনাও নেই। এছাড়া জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, লক্ষণহীন সংক্রমণও কমিয়ে আনতে সক্ষম এই টিকা।

এফডিএ’র পরামর্শক কমিটির সদস্য ও ফিলাডেলফিয়ার ভ্যাকসিন এডুকেশন সেন্টারের পরিচালক পল অফিট বলেন, সবচেয়ে উৎসাহব্যঞ্জক বিষয় হলো দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকাটির কার্যকারিতা।

এ বছর বিশ্বব্যাপী ১০০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করার লক্ষ্য নির্ধারণ করেছে জনসন অ্যান্ড জনসন। যুক্তরাজ্য এরইমধ্যে এই ভ্যাকসিনের ৩ কোটি ডোজ অগ্রিম অর্ডার দিয়ে রেখেছে। এই ভ্যাকসিনে সাধারণ ঠান্ডার ভাইরাস প্রতিরোধক ব্যবহার করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে এটিকে নিরীহ করা হয়েছে, যাতে কোনও ক্ষতি না হয়।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না, জানিয়ে দিলেন ট্রাম্প
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী