এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ

ঢাবি প্রতিনিধি
০৩ জুলাই ২০২৫, ০১:১০ আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০১:১৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে  এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের জুলাই চিত্র প্রদর্শনীর গাড়ির কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে।

এর আগে, একইস্থানে পর পর দুই দিন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল দুর্বৃত্তরা। এরমধ্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে একবার ককটেল হামলা চালানো হয়। ওই হামলায় দলটির ৪ নেতাকর্মী আহত হন।

এদিকে ককটেল নিক্ষেপের প্রতিবাদে বাংলামটর এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ করেছেন এনসিপির নেতাকর্মীরা। বিক্ষোভটি এনসিপির কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত আসে। এসময় তারা দুর্বৃত্তদের চিহ্নিত করে বিচারের দাবি জানান।

/কেএইচ/এস/
সম্পর্কিত
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনাকে ঘুষ দিলেই ওসি-এসপি হওয়া যাবে: হাসনাত 
সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপির
নিজ রিসোর্টে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার, পরে বহিষ্কার
সর্বশেষ খবর
পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা
পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা
কম্বোডিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনার দাবি
কম্বোডিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনার দাবি
চিকিৎসক সেজে ঢামেকের জরুরি বিভাগে, আনসারের হাতে আটক
চিকিৎসক সেজে ঢামেকের জরুরি বিভাগে, আনসারের হাতে আটক
বিশ্বের সবচেয়ে খাড়া রেলপথে চড়ে পৌঁছে যান ডাইনোসরের উপত্যকায়
বিশ্বের সবচেয়ে খাড়া রেলপথে চড়ে পৌঁছে যান ডাইনোসরের উপত্যকায়
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার