সৈয়দপুরে প্রথম নারী মেয়র আ.লীগের রাফিকা

নীলফামারী প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৫

সৈয়দপুর পৌরসভার ইতিহাসে প্রথম নারী মেয়র নির্বাচিত হলেন রাফিকা আকতার জাহান বেবি। রবিবার (২৮ ফেব্রুয়ারি) ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি মেয়র নির্বাচিত হন। রাফিকা আকতার জাহান বেবি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ভোট পান ২৮ হাজার ২৭৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকে বিএনপির মো. রশিদুল হক সরকার। তার প্রাপ্ত ভোট ১০ হাজার ৯৭৫।

রাত সাড়ে ৮টায় সৈয়দপুর নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে এই ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম।

এছাড়া জাতীয় পার্টির সিদ্দিকুল আলম (লাঙ্গল) পেয়েছেন ৯ হাজার ৬২৫, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. নূরুল হুদা (হাতপাখা) এক হাজার ৪৫ এবং স্বতন্ত্র প্রার্থী রবিউল আউয়াল রবি (মোবাইল ফোন) এক হাজার ৮৮২ ভোট।

উল্লেখ, সৈয়দপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আজ ভোট চলাকালে দুই মেয়র প্রার্থী যথাক্রমে জাতীয় পার্টির সিদ্দিকুল আলম (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. নূরুল হুদা (হাতপাখা) ভোট বর্জন করেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ