জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬, ১৭:৫৫ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৭:৫৫

লক্ষ্মীপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা ৯০ কেজি ইলিশ পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়।

সোমবার রাত ১১টায় (২৬ অক্টোবর) জেলার মজুচৌধুরীর হাট এলাকায় নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা ও ইলিশ জব্দ করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে দিনব্যাপী সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় ও রায়পুরের ১২ কিলোমিটার অংশের নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় আটক দুই জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) আইনে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া জব্দ করা প্রায় ৯০ কেজি ইলিশ পাঁচটি এতিমখানা ও সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়। অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদেরকে অর্থদণ্ড প্রদান করেন।

মৎস্য বিভাগ জানায়, মা ইলিশ সংরক্ষণে লক্ষ্মীপুরসহ দেশের ২০টি জেলার নদ-নদী ও সাগরে ২২ দিন সব ধরনের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ৮ অক্টোবর থেকে এ নিষেধাজ্ঞা শুরু হয়। ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে। এ সময় মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা, দুই বছরের কারাদণ্ড ও উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
নদীতে মা ইলিশ ধরা ৪০ জেলে আটক
ইলিশ রক্ষার অভিযানে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলায় আহত ৭, কান ধরে ওঠবস
হোটেল থেকে ১৮ কেজি ইলিশ জব্দ, দুই এতিমখানায় বিতরণ
সর্বশেষ খবর
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে যুবক আটক, ৩ হিন্দু বাড়িতে ভাঙচুর
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে যুবক আটক, ৩ হিন্দু বাড়িতে ভাঙচুর
রুমি দেশেই আছেন, হাইকোর্টে আগাম জামিনের আবেদন
রুমি দেশেই আছেন, হাইকোর্টে আগাম জামিনের আবেদন
১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে রাত যাপন করতে পারবেন পর্যটকেরা
১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে রাত যাপন করতে পারবেন পর্যটকেরা
মাও সেতুংকে নিয়ে রসিকতা, বন্ধ লা লিগার সম্প্রচার
মাও সেতুংকে নিয়ে রসিকতা, বন্ধ লা লিগার সম্প্রচার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে