‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’

নীলফামারী প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬, ১৭:২০ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৭:৩৩

নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের সরকারি বই কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজ আহমেদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ে বইগুলো বস্তায় ভরে ভ্যানে তোলার দৃশ্য এলাকাবাসী ভিডিও ধারণ করে ফেসবুকে ছাড়ে। টেন্ডার ছাড়াই গোপনে বই বিক্রির ঘটনাটি প্রকাশ হয়। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

জানা গেছে, প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের বিনামূল্যে বই সংগ্রহ করে বিদ্যালয়টি। অতিরিক্ত চাহিদা দেখিয়ে বই সংগ্রহের পর সেগুলো শিক্ষার্থীদের মধ্যে বিতরণ না করে কেজি দরে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যালয়টিতে যান গণমাধ্যম কর্মীরা। সেখানে গিয়ে বই বস্তায় ভরে ভ্যানে তোলার দৃশ্য দেখতে পাওয়া যায়। এ সময় বই কেনার সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেন, টেন্ডার ছাড়াই প্রধান শিক্ষক আমার কাছে ২১ টাকা কেজি দরে বিক্রি করেন। আর আমি বিক্রি করবো ২২ টাকা কেজি দরে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, ব্যবস্থাপক ও প্রধান শিক্ষকের যোগসাজশে বিদ্যুৎ চত্বরে নিয়মিত এ ধরনের কর্মকাণ্ড চলে। এ ঘটনায় প্রধান শিক্ষক সাংবাদিকদের ভিডিও মুছে ফেলতে অনুরোধ করেন।

তিনি বলেন, ব্যবস্থাপকের সঙ্গে কথা হয়েছে, আপনাদের সম্মানি দিয়ে দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন।

এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সৈয়দপুর শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মো. গোলাম মোরসেলীন বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিক বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সরকারি পাঠ্যবই শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার গুরুত্বপূর্ণ উপকরণ। সেই বই যদি শিক্ষার্থীদের মধ্যে বিতরণ না করে কেজি দরে বিক্রি করা হয়, তবে তা গুরুতর অনিয়মের মধ্যেই পড়ে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
নদীতে মা ইলিশ ধরা ৪০ জেলে আটক
যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি করে টাকার ব্যাগ ছিনতাই
সর্বশেষ খবর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ইউ’র রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ইউ’র রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাজউকের প্লট দেওয়ার নামে ৬ কোটি টাকা আত্মসাৎ,  কারাগারে আসামি
রাজউকের প্লট দেওয়ার নামে ৬ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে আসামি
চীনে ধসে পড়ছে ‘এআই বাবল’, চাপে পুঁজিবাজার
চীনে ধসে পড়ছে ‘এআই বাবল’, চাপে পুঁজিবাজার
এবার পদকজয়ীদের জন্য দুই হাজার টাকাও উধাও!
এবার পদকজয়ীদের জন্য দুই হাজার টাকাও উধাও!
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি