আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মামলার আবেদন কার্টুনিস্ট কিশোরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ১৫:২২আপডেট : ১০ মার্চ ২০২১, ১৬:১৬

নির্যাতনের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মামলার আবেদন করেছেন কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোর। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতারের পর হেফাজতে নিয়ে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আবেদনে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে।

বুধবার (১০ মার্চ) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে এ আবেদন করেন কিশোর। তার জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে আদেশ পরে দেবেন বলে জানান আদালত।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এসব তথ্য নিশ্চিত করেছেন। 

কিশোরের ভাই লেখক ও অভিনেতা আহসান কবির ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, ফৌজদারি কার্যবিধির নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ (২০১৩ সনের ৫০ নং আইন)  এর ৪/৫/৬/৭ ধারা মোতাবেক অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে যথাযথ কর্তৃপক্ষকে আদেশ দিতে আবেদন করেছেন কিশোর। আদালত আবেদন গ্রহণ করে আদেশের জন্য দুই দিন সময় নিয়েছেন। 

উল্লেখ্য, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২০২০ সালের ৫ মে থেকে গ্রেফতার করা হয়। এরপর চলতি বছরের ৫ মার্চ দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ছয় মাসের জামিনে কারাগার থেকে বের হন তিনি।

তার ভাই আহসান কবির বাংলা ট্রিবিউনকে জানান, কিশোরের পায়ে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তবে কোনও হাড়ে ফাটল ধরেনি। পায়ের স্নায়ুতে আঘাত লাগার ফলে হাঁটতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। এছাড়া তার কানের পর্দায় খুব জোরালো আঘাত রয়েছে। আঘাতের কারণে কানের পর্দার পাশে রক্ত জমে সেখানে ক্ষত সৃষ্টি হয়েছে। যত দ্রুত সম্ভব সেখানে যন্ত্র প্রতিস্থাপন করতে চান চিকিৎসকরা। এছাড়া দীর্ঘদিন ডায়বেটিসের মাত্রা অনিয়ন্ত্রিত থাকার ফলে গ্লুকোমাজনিত ছানি সৃষ্টি হয়েছে কিশোরের চোখে।

আরও পড়ুন-

কার্টুনিস্ট কিশোরের প্রয়োজন দুটো অপারেশন

মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর

কার্টুনিস্ট কিশোরের জামিন

লেখক মুশতাকের মৃত্যুতে ১৩ রাষ্ট্রদূতের উদ্বেগ
কারাগারে লেখক মুশতাকের মৃত্যুতে ক্ষুব্ধ টিআইবি
লেখক মুশতাকের মৃত্যুতে নিন্দা ও উদ্বেগ জাতীয় মানবাধিকার কমিশনের
মুশতাককে নিয়ে ফেসবুকে পোস্ট: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার ১
লেখক মুশতাকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

/এমএইচজে/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম