মুশতাককে নিয়ে ফেসবুকে পোস্ট: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার ১

খুলনা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৪

খুলনা শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিনকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিনগত রাতে ভাড়া বাসা থেকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার সদস্যরা (ডিবি পুলিশ) তাকে ধরে নিয়ে যায়। এরপর রাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাক আহমেদ বলেন, তার থানায় ডিবি থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে একজনের নামে মামলা করা হয়েছে। ওই মামলায় একমাত্র আসামি গ্রেফতার আছে।          

কেএমপির ডিবি পুলিশের উপ কমিশনার বি এম নুরুজ্জামান বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট, সামাজিক অস্থিরতা তৈরিসহ অন্যান্য কারণে শুক্রবার দিনগত  রাতেই রুহুল আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ডিবির এক পরিদর্শক ওই মামলার বাদী হয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে কাশিমপুর কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদকে নিয়ে শুক্রবার দুপুরের দিকে ফেসবুকে পোস্ট করেছিলেন রুহুল আমিন। তিনি মুশতাক আহমেদের সঙ্গে গ্রেফতার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের খুলনার বাসায় ভাড়া থাকতেন। সেই বাসা থেকেই তাকে আটক করে পুলিশ।

এদিকে রুহুল আমিনকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ওই মিছিল শুরু হয়। সেখানে সমাবেশ শেষে মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদিস পার্কের সামনে গিয়ে শেষ হয়। বক্তৃতা করেন খুলনার পাটকল শ্রমিকনেতা আলমগীর কবির, চলচ্চিত্রকর্মী মিহির কান্তি মণ্ডল, মাতঙ্গী নাট্যদলের সদস্য জয়ন্তী, ছাত্র-যুব আন্দোলনের খুলনা মহানগরের সহ–আহ্বায়ক মেহেরুন নাহার প্রমুখ। বক্তারা রুহুল আমিনের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করেন।

আরও পড়ুন-

লেখক মুশতাকের মৃত্যু: বিক্ষোভকারীদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

কাশিমপুর কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু

কারাগারে লেখক মুশতাকের মৃত্যু, মধ্যরাতে বিক্ষোভ

মুশতাক আহমেদের ময়নাতদন্ত সম্পন্ন, অপমৃত্যুর মামলা

লেখক মুশতাক আহমেদের দাফন সম্পন্ন

লেখক মুশতাকের মৃত্যুতে ১৩ রাষ্ট্রদূতের উদ্বেগ

লেখক মুশতাকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মুশতাকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী
বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী
টিভিতে আজকের খেলা (২৮ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ জুলাই, ২০২৬)
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় দায়ীদের বিচারের দাবি
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় দায়ীদের বিচারের দাবি
পালিয়ে যাব না বলে পালিয়েছে, আসি বললেও আর আসবে না: হাসনাত
পালিয়ে যাব না বলে পালিয়েছে, আসি বললেও আর আসবে না: হাসনাত
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি